Monday, May 11, 2026

মদের আসরে বচসা, চেতলায় যুবকের গলায় ঢুকিয়ে দেওয়া হল লোহার রড! 

Date:

Share post:

খাস কলকাতায় মারাত্মক কাণ্ড। শনিবার রাতে চেতলার (Chetla Area) ১৭এ/১৭বি বাসস্ট্যান্ডের সামনে মদের আসরে বচসার জেরে যুবকের গলায় ঢুকিয়ে দেওয়া হলো লোহার রোড। প্রাণ বাঁচাতে প্রায় ১০০ মিটার ছুটে যান রক্তাক্ত অশোক পাসোয়ান (Ashoke Paswan)। তারপর রাস্তাতেই পড়ে যান তিনি। তড়িঘড়ি স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও তাঁকে বাঁচানো যায়নি (youth murdered in chetla)। খবর পাওয়া মাত্রই তদন্তে নেমে একজনকে আটক করেছে চেতলা থানার পুলিশ (Chetla Police)।

স্থানীয় সূত্রে জানা গেছে বাসস্ট্যান্ডের অদূরেই মদ্যপানের আসর বসেছিল! সেখানেই কোনও এক যুবকের সঙ্গে অশোকের বচসা চরম পর্যায়ে পৌঁছায়। অভিযুক্ত যুবক অশোকের গলায় একটি লোহার রড গেঁথে দেয়! অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় আর কারা কারা যুক্ত তার খোঁজ চালাচ্ছে পুলিশ।

 

Related articles

অনিয়মের ‘চুলচেরা’ বিচার হবে: নবান্নে প্রথম দিনেই অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু 

নবান্নে দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠকেই মেজাজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার শীর্ষ আমলাদের সঙ্গে...

নাগরিকের নিরাপত্তায় জোর, প্রশাসনিক বৈঠকে আধিকারিকদের নির্ভয়ে কাজ করার বার্তা মুখ্যমন্ত্রীর

মন্ত্রিসভার বৈঠকের পরে নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। আর সেখানেই নাগরিক সুরক্ষায় জোর দিয়েছেন...

হারের ব্যবধান ৩২ লক্ষ, নাম বিবেচনাধীন ৩৫ লক্ষ! কল্যাণকে ইন্টারলোকিউটরি অ্যাপ্লিকেশন করতে বলল সুপ্রিম কোর্ট

বাংলায় এসআইআরে (SIR) প্রায় ৩৫ লক্ষ ভোটারের আবেদন ট্রাইব্যুনালে ঝুলে থাকায় বাংলা জুড়ে ভোটের ফলে এর প্রভাব যে...

IPL: মাঠে মেজাজ হারালেন আরসিবি কোচ, কড়া পদক্ষেপ বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্লে অফের (play off) লড়াই যত জমে উঠছে, ততই বাড়ছে মাঠের উত্তেজনা। গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বইকে হারিয়ে...