Tuesday, June 9, 2026

গম্ভীরের মুখে রোহিতের প্রশংসা, দুই মহারথীকে আবেগপ্রবণ অজি ধারাভাষ্যকারও

Date:

Share post:

অবসর জল্পনা বা বাদ পড়ার গুঞ্জনকে মাঠের বাইরে পাঠিয়ে দিয়েই অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি(Virat Kohli and Rohit Sharma। অস্ট্রেলিয়া সফর শুরুর আগে রোহিত বিরাটের সঙ্গে গুরু গম্ভীরের সম্পর্ক নিয়ে অনেক চর্চা হয়েছিল। কিন্তু সিডনিতে অসামান্য ব্যাটিংয়ের পর গম্ভীর কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হলেন রোহিত।

তৃতীয় একদিনের ম্যাচে জয়ের পর ভারতীয় দলের সাজঘরের ভিডিও প্রকাশ্যে এনেছে বিসিসিআই। গম্ভীরকে বলতে শোনা যায়,  “ শুভমান ও রোহিত ব্যাটিং ইনিংসের সূচনাটা ভালোভাবে করেন। তারাই জয়ের ভিত তৈরি করেছিল। পরে রোহিত ও কোহলির জুটি অসাধারণ। ওরা খেলা শেষ করেছে।শতরানকারী রোহিতের কথা আলাদা করে বলতেই হবে। কোহলি ও রোহিতের কথা আলাদাভাবে বলতে হবে। রান তাড়া করতে নেমে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

গম্ভীর এখানেই থেমে না থেকে আরও বলেন, “রোহিত-বিরাট যে অপরাজিত থেকে ম্যাচ শেষ করে এসেছে, এটাই দলের সবচেয়ে প্রাপ্তি। রান তাড়া করার ক্ষেত্রে আমরা কতটা ভালো, সেটা আমরা প্রমাণ করে দিয়েছি।”

:টান টান উত্তেজনার ম্যাচ, বার্সাকে হারিয়ে পয়েন্ট তালিকায় উন্নতি রিয়ালের

বিরাট কোহলি ও রোহিত শর্মা যে অস্ট্রেলিয়ায় শেষ ম্যাচ খেলে ফেলেছেন সেটা এক প্রকার স্পষ্ট। রোহিত-বিরাটে মুগ্ধ অস্ট্রেলিয়ান চ্যানেলের ধারাভাষ্যকার জেরার্ড হোয়াটলিও। তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে।  ভিডিওতে  দেখা যায়, আরেক প্রবীণ ধারাভাষ্যকার পিছনে দাঁড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। কিছুতেই তাঁর চোখের জল বাঁধ মানছিল না।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...