Wednesday, April 15, 2026

ফিরছে নস্টালজিয়া, দেশজুড়ে পুনর্মুক্তি সত্যজিতের ‘অরণ্যের দিনরাত্রি’র!

Date:

Share post:

বাংলা সিনেমার অন্যতম স্টলওয়ার্ড সত্যজিৎ রায়ের (Satyajit Ray) অনবদ্য সৃষ্টি বারবার বড় পর্দায় ফিরে পেতে চান এই প্রজন্মের দর্শকরাও। বিভিন্ন সময় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (Kolkata International Film Festival) সেই সুযোগ মিলেছে। তবে এবার নস্টালজিয়ার পারদ আরও ঊর্ধ্বমুখী। প্রায় পাঁচ দশক পর সারা দেশ জুড়ে পুনরায় মুক্তি পেতে চলেছে সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee), শর্মিলা ঠাকুর (Sharmila Tagore), শুভেন্দু চট্টোপাধ্যায়, রবি ঘোষ, সমিত ভঞ্জ অভিনীত ‘অরণ্যের দিনরাত্রি’ (Aranyer Dinratri)। সাদাকালো ক্যানভাসের সেই ছবিতে চার বন্ধু চিরাচরিত জীবনযাত্রা থেকে সাময়িক বিরতি নিয়ে অচেনা অজানায় হারিয়ে যেতে চেয়েছিলেন। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবেও এই ছবি দেখানো হয়েছিল। এবার সত্যজিতের কালজয়ী সৃষ্টি গোটা দেশের মানুষের কাছে বড়পর্দায় ধরা দেবে আগামী ৭ নভেম্বর।

চলতি বছর ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (31st KIFF) এই ছবি দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর। দক্ষিণ কলকাতার প্রিয়া সিনেমা হলে (Priya Cinema Hall)এই ছবির পুনরুদ্ধার হওয়া সংস্করণটি ইংরেজি সাবটাইটেলসহ বড়পর্দায় মুক্তি পাবে আগামী ৭ নভেম্বর। কিফে এই ছবি দেখানো গোটা সপ্তাহ জুড়ে দেখানো হবে, বলে জানা গেছে।। পাশাপাশি এক সপ্তাহ পরে প্রদর্শিত হবে সত্যজিৎ- উত্তম অনবদ্য যুগলবন্দি ‘নায়ক’ (Nayak)।

প্রিয়া সিনেমার কর্ণধার অরিজিৎ দত্ত (Arijit Dutta) ‘অরণ্যের দিনরাত্রি’ ছবি প্রদর্শনের খবর ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। গোটা দেশ জুড়ে বড়পর্দায় মুক্তি পেতে চলা এই ছবি সব সিনে প্রেমীদের দেখার অনুরোধ করেছেন তিনি। পাশাপাশি জানিয়েছেন, বরাবরের মতোই দর্শক এই ছবিকে আবারও একইরকম ভালোবাসায় ভরিয়ে দিলে এই ছবি এক সপ্তাহের বেশিও চলতে পারে প্রেক্ষাগৃহে।

Related articles

রাজ্যপালের মুখে ‘পরিবর্তন’-এর স্লোগান! পাল্টা তোপ দাগলেন মমতা

বাংলা নববর্ষের সকালে বঙ্গবাসীর উদ্দেশে প্রথম বিবৃতি দিলেন বাংলার নয়া রাজ্যপাল আর এন রবি (R. N. Ravi)। আর...

মহিলা সংরক্ষণ বিলের নামে রাজ্যগুলির উপর বিজেপির স্বৈরাচারী শাসন! একজোট বিরোধীরা

গোটা দেশে একাধিক গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন চলছে। সেই সময়ে চুপি চুপি ফের সংসদে তিন বিল নিয়ে আসছে স্বৈরাচারী...

সিবিএসই-র দশম শ্রেণির ফলে ছাত্রীদের জয়জয়কার, কৃতীদের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী 

প্রকাশিত হল সিবিএসই-র দশম শ্রেণির ফল। এবারের পরীক্ষায় ছেলেদের তুলনায় সাফল্যের নিরিখে উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছে মেয়েরা। কৃতী ছাত্রছাত্রীদের...

ভোটার স্লিপ বিলির কাজ শুরু: দৃষ্টিহীন ভোটারদের জন্য স্লিপে ও বুথে বিশেষ ব্যবস্থা

প্রথম দফার ভোটের আগে ভোটারদের কাছে পৌঁছে যাচ্ছে ভোটার ইনফরমেশন স্লিপ (ভিআইএস)। নির্বাচন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর...