Thursday, June 11, 2026

পুরনিয়োগ তদন্তে ED অভিযান, তারাতলায় ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার টাকার পাহাড়! 

Date:

Share post:

পুরসভার নিয়োগ (Municipal Recruitment) তদন্তে শহর জুড়ে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ইতিমধ্যেই তারাতলা এবং লেকটাউন থেকে বিপুল পরিমাণে টাকা ও সোনা উদ্ধার হয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর মিলেছে। পুরনিয়োগ মামলায় বেশ কিছু নতুন তথ্য তদন্তকারীদের হাতে আসার পরই মহানগরীতে অভিযান শুরু করে ED। আর সেখানেই উদ্ধার কয়েক কোটি টাকা। এক ব্যবসায়ীর বাড়ি এবং অফিস থেকে কয়েক কোটি টাকা ও বিপুল পরিমাণ সোনা মিলেছে বলে জানা যাচ্ছে।

কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর,তারাতলার অভিযুক্ত ব্যবসায়ীর বাড়িতে অভিযানে যাওয়ার সময় কেন্দ্রীয় তদন্তকারীদের সঙ্গে ছিলেন জওয়ানরাও। ব্যবসায়ীর বাড়িতে আলমারিতে থরে থরে টাকা সাজানো ছিল বলে জানা গেছে। স্পষ্ট ভাবে টাকার পরিমাণ না জানা গেলেও বেশ কয়েকটি মেশিন নিয়ে এসে উদ্ধার হওয়া টাকা গুনতে হয়েছিল বলে খবর। এরপরই অভিযান চালানো হয় তার অফিসে। লেকটাউনের সেই অফিস থেকে প্রায় ৮-৯ কেজি সোনা মিলেছে বলে খবর। অভিযুক্ত ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Related articles

বৈঠক শেষে উত্তরবঙ্গে উন্নয়নের আশ্বাস রাজ্যের নয়া অর্থমন্ত্রী

রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর নতুন বিজেপি (BJP Govt.) সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হতে চলেছে সামনের সপ্তাহে। আগামী...

FIFA World Cup: শাকিরা থেকে কেটি পেরির পারফরম্যান্স, জমকালো উদ্বোধনী অনুষ্ঠানেই বোধন

শেষ মুহূর্তের কাউন্ট ডাউন চলেছে বিশ্বকাপের(FIFA World Cup )। তবে এ বারের বিশ্বকাপের প্রথম চমক মাঠের লড়াই নয়,...

কংগ্রেস ছেড়ে ফের ‘হাতে’ হাত: ইতিহাসে গুচ্ছ উদাহরণ

রাজধানীর আনাচে-কানাচে এখন কান পাতলেই শোনা যাচ্ছে কংগ্রেসেই (Congress) নাকি মিশে যাচ্ছে তৃণমূল (TMC)! যদিও এই বিষয়ে দুদলের...

ভয়ানক! ওড়িশায় একই লাইনে মুখোমুখি দুটি ট্রেন 

ওড়িশায় (Odisha) ফিরল করমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি। বৃহস্পতিবার একই লাইনে মুখোমুখি চলে এল দু’টি এক্সপ্রেস ট্রেন। ভুবনেশ্বরের ঝাড়পাড়া ব্রিজ...