Tuesday, April 14, 2026

দুর্ঘটনা মা ফ্লাইওভারে: পরপর তিনটি গাড়ির ধাক্কা, আহত ২

Date:

Share post:

ফের একবার একাধিক গাড়ি দুর্ঘটনার কবলে মা ফ্লাইওভারের উপরে। একসঙ্গে তিনটি গাড়ি এবার দুর্ঘটনার কবলে। ঘটনায় দুজন আহত হয়েছেন। এই ঘটনায় ফের একবার মা ফ্লাইওভারের (Maa Flyover) উপরে গাড়ির গতি নিয়ে প্রশ্ন উঠল। নজরদারি সত্ত্বেও কীভাবে এই গুরুত্বপূর্ণ উড়ালপুলে (flyover) গাড়ির গতি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না, প্রশ্ন নিত্যযাত্রীদের।

বুধবার দুপুরে একটি গাড়ি দ্রুত গতিতে আসার সময় আচমকা ব্রেক (brake) কষে। সায়েন্স সিটির দিক থেকে আসা গাড়িটি আচমকা ব্রেক কষলে সেটি ডিভাইডারের (divider) উপর উঠে যায়। তার পিছনে যে গাড়িগুলি আসছিল সেই দুটি গাড়িও গতি নিয়ন্ত্রণ না করতে পেরে ওই গাড়িটির পিছনে ধাক্কা মারে।

আরও পড়ুন: মায়ের সঙ্গে বাড়ি ফেরার পথে নদীতে ঝাঁপ, রহস্যমৃত্যু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার

ঘটনায় কেউ গুরুতর আহত না হলেও দুটি গাড়ির দুজন আহত হয়েছেন। এরপরই ফের প্রশ্নে মা ফ্লাইওভারে (Maa Flyover) নজরদারি। গতমাসেও একইভাবে দুর্ঘটনা ঘটেছিল মা ফ্লাইওভারে। গতির কারণে ব্রেক কষা গাড়িতে পরপর চারটি গাড়ি ধাক্কা মারে। তারপরেও যে সতর্কতার অভাব রয়েছে, তা স্পষ্ট বুধবারের ঘটনায়।

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...