Wednesday, May 20, 2026

ওরা নাতনিকে মেরেছে: ছেলে-বৌমার বিরুদ্ধে খুনের মামলা দায়ের আলিপুরের মৃত নাবালিকার ঠাকুমার

Date:

Share post:

দিন দশেক আগে আলমারির মধ্যে থেকে উদ্ধার হয়েছিল আর জি কর কাণ্ডে (R G Kar rape incident) দোষী সাব্যস্ত সঞ্জয়ের ভাগ্নির দেহ। যদিও এই রহস্যমৃত্যুর কারণ জানা যায়নি। তবে অভিযোগ উঠেছিল নাবালিকার বাবা ও সৎমা মিলে খুন করে ঝুলিয়ে রেখেছিল দেহ। পাড়া-প্রতিবেশিরা বাবা ও মায়ের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছিল। এবার মৃত নাবালিকার ঠাকুরমা প্রতিমা সিংহ নিজের ছেলে-বৌমার বিরুদ্ধে থানায় খুনের অভিযোগ দায়ের করলেন।

কালীপুজোর রাতে আলিপুর থানার বিদ্যাসাগর কলোনি এলাকার বাড়ি থেকে পঞ্চম শ্রেণির ছাত্রী ওই নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বছর দশকের ওই কিশোরী আর জি করে ধর্ষণ ও খুনের মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয়ের ভাগ্নি। সঞ্জয়ের বড়দি ববিতা রায়ের সঙ্গে বিয়ে হয়েছিল ভোলা সিংহের। বছরখানেক আগে ববিতা আত্মহত্যার পর মেয়ে সঞ্জনা বাবার কাছে থেকে যায়। এরপর ভোলা ববিতার বোন পূজাকে বিয়ে করেন। সেই মাসি হয়ে ওঠেন সঞ্জনার সৎমা। অভিযোগ, এরপরেই নাকি শুরু হয় অত্যাচার। কিশোরীর দেহ উদ্ধারের পর এলাকাবাসীরা দাবি করেন , বাবা ও সৎমা মিলে প্রায়ই শারীরিক ও মানসিক ভাবে নিগ্রহ করতেন ওই কিশোরীকে। পরে অবশ্য ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে আত্মহত্যার ইঙ্গিত মিলেছে। একই দাবি করছেন মৃত কিশোরীর বাবা-সৎমাও। আরও পড়ুন : কাচ ভাঙার বদলা! বাইকআরোহীকে পিষে মারল দম্পতি

কিন্তু এবার সঞ্জনার ঠাকুরমা নিজের ছেলে-বৌমার বিরুদ্ধে আলিপুর থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, ছেলে-বৌমা মিলে খুন করেছেন তাঁর নাতনিকে। এর আগেও কিশোরীর ঠাকুমা দাবি করেছিলেন, নাতনি প্রায়ই লুকিয়ে তাঁর কাছে এসে জানাত, বাবা ও সৎমা মিলে তাকে মারধর করে। এমনকি, তাঁর ঘরে ঢোকার অনুমতিও ছিল না নাতনির। ছোট ছোট কারণে শাসনের নামে বেধড়ক মারধর করা হত তাকে। ফলে নতুন করে নড়েচড়ে বসেছে পুলিশের তদন্তকারী দল।

Related articles

৯১ লক্ষ মহিলা কীভাবে পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার: স্পষ্ট করে দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

অবৈধ নাগরিক হলে কোনওভাবেই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাওয়া যাবে না। ফের একবার স্পষ্ট করে দিলেন রাজ্যের নারী ও...

বিকেলে ‘শান্তিনিকেতন’-এ পুরসভার নোটিশ, উধাও কিছুক্ষণ পরেই

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বাড়ির বৈধ নথি চেয়ে আগেই নোটিশ দিয়েছে কলকাতা পুরসভা। বুধবার বিকেলে ১৮৮/এ হরিশ মুখার্জি...

বিজেপির হাতে আক্রান্ত কর্মীদের পাশে দল, জেলায় জেলায় তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম

ভোট-পরবর্তী হিংসা এবং বিরোধীদের ‘সন্ত্রাসে’ আক্রান্ত দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ময়দানে নেমেছে তৃণমূলের ‘ফ্যাক্ট...

তাপমাত্রার পারদ ৩৫ ডিগ্রি, ‘রিয়েল ফিল’ ৫২ ডিগ্রি! কেন এই রেকর্ড অস্বস্তি?

তীব্র দহনজ্বালায় পুড়ছে (kolkata temperature ) কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়ে বুধবার বিকেলে কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি...