Sunday, May 10, 2026

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

Date:

Share post:

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল না বিশ্বকাপজয়ী তকমা। অবশেষে রিচা ঘোষ (Richa Ghosh) বাংলা ও বাঙালির আক্ষেপ মেটালেন। ভারতের বিশ্বকাপ জয়ী(ICC Women ODI World cup )দলের গুরুত্বপূর্ণ সদস্যা শিলিগুড়ির বঙ্গ তনয়া। বাংলা্ তথা দেশের গর্বের আরও এক নাম।

ঝুলন-মিতালিরা একটুর জন্য পারেননি। কিন্তু তাদের উত্তরসূরিরা পারলেন। মাঠেই ছিলেন দুই কিংবদন্তি। কাপ হাতে নেওয়ার পরই প্রিয় ঝুলনদির হাতে কাপ তুলে দিলেন স্মৃতি-হরমনপ্রীতরা। চোখে জল চাকদহ এক্সপ্রেসের। জড়িয়ে ধরছেন সবাইকে। সবার শেষে এলেন রিচা। উষ্ণ আলিঙ্গন, ছোট কিন্তু কোটি টাকা ফ্রেম। বাঙালির দুই গর্ব। আসলে স্বপ্ন পূরণের সারথী যদি হন রিচা, তবে স্বপ্নসন্ধানী অবশ্যই ঝুলন। বাংলার সব কন্যারাই রিচা হোক।

স্বাধীনতার ৭৮ বছর পরেও সমান অধিকার শব্দটা যেন বড্ড অচেনা এদেশের অধিকাংশ মানুষের কাছে। সেই দেশে নারী ক্ষমতায়ন অনেক বেশি চাওয়া। কিন্তু সমস্ত অপমান, লাঞ্চনার জবাবটা ২২ গজে আগুনে পারফরম্যান্সেই দিলেই ১১ ভারত কন্যা। মহিলা ক্রিকেট কতজন দেখে! সোমবার সকালের আগে এই লাইনটা আরব সাগরের তীরে চিরতরে নিরঞ্জন করে দিলেন হরমনপ্রীতরা।

ম্যাচ জয়ের পরই সঞ্চালক সবার আগে বুম ধরলেন রিচার সামনে। শিলিগুড়ির মেয়েটা আজ বিশ্বসেরাদের একজন। বুঝতে পারছিলেন না কীভাবে বলবেন, স্টেডিয়ামের গগণভেদী আওয়াজের মধ্যেই রিচা বললেন, “এই মুহূর্তটাকে ভাষায় প্রকাশ করা কঠিন।  আজ আমরা খেলতে নেমেছিলাম সর্বোস্ব উজার করে। প্রতিটি বল, প্রতিটা রানের জন্য লড়াই করার শপথ নিয়ে। দীর্ঘ অপেক্ষার পর আমরা বিশ্বকাপ জিতলাম।”

অধিনায়ক হরমনপ্রীত জানেন স্বপ্ন ভঙ্গের যন্ত্রনা কতটা, কাপ জয়ের পর আবেগপ্রবণ হরমনের কথায়, “শেষ কয়েক বছর ধরেই আমরা অনেক পরিশ্রম করছি। বড় টুর্নামেন্টে সাফল্য পাওয়ার জন্য , বিসিসিআই আমাদের সমর্থন করে চলেছেন। অবশেষে সেই রাত এল তবে এটা শেষ নয় সবে শুরু। আগামী বছর বিশ্বকাপ আছে টি২০, সেটাও জিততে হবে।”

নিত্যদিনের নারী নির্যাতনে খবরে অতিষ্ঠ হওয়া দেশবাসীকে মুক্তির টাটকা বাতাস দিলেন স্মৃতিরা। মেয়েরা পারে, দেশকে জাতিকে গর্বিত করতে। ভারতকে জগত সভায় শ্রেষ্ঠ আসনে বসাতে। মায়া নগরীর মায়াবি রাতে সেটাই চির প্রতিষ্ঠিত করলেন অমল মজুমদারের ছাত্রীরা।

 

 

 

Related articles

খাবারে বিষক্রিয়ায় ৪ বছরের শিশুর মৃত্যু! চিকিৎসাধীন পরিবারের ৬ জন 

বাড়ির খাবার খেয়েই মর্মান্তিক পরিণতি! বিষক্রিয়ার (Food Poisoning) জেরে মৃত্যু হলো চার বছরের এক শিশুকন্যার। একই পরিবারের আরও...

ISL: “নবী-অ্যালভিটোরা দলের ক্ষতি করার চেষ্টা করেছে”, বিস্ফোরক অভিযোগ অস্কারের

সোমবার পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল। রবিবার সাংবাদিক সম্মেলনে রীতিমতো বোমা ফাটালেন অস্কার ব্রুজো(Oscar Bruzon)। দল ছেড়ে...

সুদীপ দলের কাউন্সিলরকে ‘কুত্তা’ বলতেই বিদ্রোহ হোয়াটসঅ্য়াপ গ্রুপে

বাংলার ক্ষমতা থেকে তৃণমূল কংগ্রেস সরে যাওয়ার পরে বিভিন্ন স্তরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছিল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় একজোট...

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রথম প্রশাসনিক বৈঠক ঘিরে নিরাপত্তা পুলিশের

রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে শপথ নেওয়ার পর সোমবার নবান্নে (Nabanna) পা রাখবেন শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। বেলা...