Thursday, May 14, 2026

এবারের ফোকাল ‘থিম কান্ট্রি’ আর্জেন্টিনা, থাকছে ময়দান বইমেলার দুর্লভ ছবির প্রদর্শনী: ঘোষণা গিল্ডের

Date:

Share post:

৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় (Kolkata Book Fair 2026) বড় চমক। ১৯৭৬ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ২০ বছর ময়দানে আয়োজিত বইমেলার দুর্লভ ছবির প্রদর্শনী হবে। ফোকাল ‘থিম কান্ট্রি’ মারাদোনা-মেসির দেশ আর্জেন্টিনা। সোমবার, সাংবাদিক বৈঠক করে জানালেন বইমেলার উদ্যোক্তা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি সুধাংশুশেখর দে (Sudhanshushekhar Dey), সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় (Tridib Chatterjee)। ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া বইমেলা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। ২৪ ও ২৫ জানুয়ারি হবে কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল।

প্রতিবছরই কলকাতা আন্তর্জাতিক বইমেলায় (Kolkata Book Fair 2026) কোনও না কোনও চমক থাকে। এবারেও তার ব্যতিক্রম হয়। এবারের চমক ১৯৭৬ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ২০ বছর ময়দানে আয়োজিত বইমেলার দুর্লভ ছবির প্রদর্শনী। শুধু প্রদর্শনী নয়, সেই ছবির প্রতিযোগিতাও হবে। পুরস্কার তুলে দেওয়া হবে বিজয়ীদের হাতে। এদিন এমনটাই জানাল পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। ৪৯ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার ফোকাল ‘থিম কান্ট্রি’ মারাদোনা-মেসির দেশ আর্জেন্টিনা। ২০২৫ সালের বইমেলায় এসেছিলেন ২৭ লক্ষ বইপ্রেমী। ২৩ কোটি টাকার বই বিক্রি হয়েছিল। সেই বই বিক্রির পরিমাণ এবার আরও বাড়বে বলেই আশাবাদী উদ্যোক্তারা।

এবারের বইমেলায় গ্রেট বিটেন, আমেরিকা, জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, স্পেন, পেরু, কলোম্বিয়া, জাপান, থাইল্যান্ডও অংশ নেবে। এছাড়াও অংশ নেবে উত্তরপ্রদেশ, কর্নাটক, ওডিশা, মহারাষ্ট্র, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশও। থাকবে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন, চিলড্রেন্স প্যাভিলিয়নও।

Related articles

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...