Saturday, May 16, 2026

ফের SIR আতঙ্কে কীটনাশক খেয়ে আত্মহত্যার অভিযোগ, চাঞ্চল্য কান্দিতে

Date:

Share post:

উলুবেড়িয়ার পরে কান্দি (Kandi)। ফের SIR আতঙ্কের বলি মুর্শিদাবাদের কান্দির এক ব্যক্তি। নিজের বাড়ি এমনকী দেশ ছেড়ে চলে যেতে হবে- এই আতঙ্কে মঙ্গলবার সকালে পাড়ার মাঠে কীটনাশক খান বলে অভিযোগ।

কান্দি পুরসভার ১২নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকায় মোহন শেখ নামে ওই ব্যক্তি SIR আতঙ্কে কীটনাশক খেয়ে আত্মঘাতী হন বলে অভিযোগ। পরিবারের সূত্রে খবর, ২০০২সালের ভোটার তালিকায় নাম না থাকায় কয়েকদিন ধরে আতঙ্কিত ছিলেন মোহন। নিজের বাড়ি ছেড়ে, দেশ ছেড়ে চলে যেতে হবে এই ভয়ে এই আতঙ্কে এদিন সকালে পাড়ার মাঠে কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়েন মোহন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হলে পথেই তাঁর মৃত্যু হয়। মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। গোটা ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...