Monday, May 11, 2026

হরমনপ্রীতের নয়া কীর্তি: ‘বাহুবলী কন্যার’ বাহুতে বিশ্বকাপ

Date:

Share post:

দীর্ঘ অপেক্ষার অবসন ঘটিয়ে হরমনপ্রীত কৌরের(Harmanpreet Kaur )হাতে উঠেছে বিশ্বকাপ ট্রফি(ICC World Cup)। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সোনালী ফ্রেমে চিরস্থায়ী হয়েছে হরমনের হাতে আইসিসি ট্রফি। এবার সেই ট্রফি নিজের বাহুতে চিরস্থায়ী করলেন হরমনপ্রীত।

বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন হরমনপ্রীত। সেখানে দেখা যাচ্ছে তাঁর বাহুতে বিশ্বকাপের ট্যাটু। বর্তমানে সময়ের অন্যতম ট্রেন্ড ট্যাটু। পুরুষ হোক বা মহিলা শরীরে বিভিন্ন অঙ্গে থাকছে সুদৃ্শ্য ট্যাটু। হরমনপ্রীতও নিজের শরীরে চিরস্থায়ী করলেন বিশ্বকাপ ট্রফির ছবি।

হরমনপ্রীত ট্যাটুর ছবি শেয়ার করে লিখেছেন, ‘চিরকালের জন্য আমার ত্বকের ওপর এবং আমার হৃদয়ে গেঁথে নিয়েছি । তোমার জন্য প্রথম দিন থেকে অপেক্ষা করেছি এবং এখন আমি তোমাকে রোজ সকালে দেখতে পারি । এটা দেখে আমার ভাল লাগছে’ ।

এই নিয়ে পঞ্চম বিশ্বকাপ খেলতে নেমেছিলেন হরমনপ্রীত, এর আগে রানার্স হয়েছেন।  কিন্তু প্রথমবার বিশ্বকাপ জিতিয়ে দেশকে গর্বিত করলেন হরমনপ্রীত।  এই বিশ্বকাপ তাঁর কাছে কতটা স্পেশ্যাল সেটা হরমনপ্রীত বুঝিয়ে দিয়েছেন। তাই বিশ্বকাপ ট্রফিটা নিজের হাতে খোদাই করলেন হরমনপ্রীত।

কপিল দেব, মহেন্দ্র সিং ধোনির সঙ্গে একই আসনে বসেছেন হরমনপ্রীত কৌরও।  মায়া নগরীতে গেটওয়ে অফ ইন্ডিয়াতে ফটো শ্যুট করেন। শুধু হরমনপ্রীত নয় ট্যাটু করিয়েছেন স্মৃতি মান্ধানাও।

আগামী বছর ৮ মার্চে জয়পুরে একটি মিউজিয়ামে হরমনপ্রীতের মোমের মূর্তি উদ্বোধন হবে।

Related articles

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...