Sunday, March 15, 2026

কেন্টাকির লুইসভিলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা!

Date:

Share post:

টেক অফের সময় বিপত্তি, ইউপিএস কার্গো বিমানে (UPS Cargo Flight) হঠাৎ বিস্ফোরণ! মুহূর্তের মধ্যে পুড়ে ছাই ম্যাকডোনেল ডগলাস MD-11জেট । মঙ্গলবার বিকেলে আমেরিকার কেন্টাকির লুইসভিল আন্তর্জাতিক বিমানবন্দরের (Louisville International Airport in Kentucky) কাছে ভয়াবহ দুর্ঘটনয় সংখ্যা বেড়ে ১০। আহত অন্তত ৭-৮ জন। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বিমানে ঠিক কতজন ক্রু সদস্য ছিলেন তা এখনই স্পষ্ট নয়। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB)

মার্কিন যুক্তরাষ্ট্রের এই বিমান দুর্ঘটনায় অনেকের মনে ফিরেছে আহমেদাবাদের ভয়ানক স্মৃতি।লুইসভিলে দুর্ঘটনার পর সমস্ত ফ্লাইট বাতিল করা হয়ে। বুধবার সকাল পর্যন্ত বিমান চলাচল বন্ধ থাকার খবর মিলেছে। ইতিমধ্যেই ঘটনার একটি ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে (সত্যতা যাচাই করেনি (বিশ্ববাংলা সংবাদ)। ভিডিওতে দেখা গিয়েছে বিমানটি উপরে উঠে যাওয়ার কিছুক্ষনের মধ্যেই ভেঙে পরে এবং আগুন ধরে যায়। বিমানের বাঁ দিকে আগুনের শিখা এবং কালো ধোঁয়া দেখা যায়। শুধু তাই নয় বিমান দুর্ঘটনার পর চারপাশের বেশ কয়েকটি বাড়িতেও আগুন ধরে যায়।এফএএ (FAA) কর্মকর্তারা ধ্বংসাবশেষের নমুনা সংগ্রহ করার পাশাপাশি ফ্লাইট-ট্র্যাকিং ডেটা রক্ষণাবেক্ষণের রেকর্ড পর্যালোচনা করছেন বলে জানা গেছে।বিশেষজ্ঞদের দাবি, ভিডিও ফুটেজ দেখে মনে হচ্ছে বিমানের বাঁদিকের এক ইঞ্জিনে আগুন ধরে গিয়েছিল। ওড়ার সময় বিমানে থাকা বিপুল জ্বালানি মজুত থাকায় বিস্ফোরণ ঘটে আরও ভয়ঙ্কর আকারে। ইউপিএস কর্তৃপক্ষের দাবি, আপাতত লুইসভিল হাবে পার্সেল বাছাইয়ের কাজ বন্ধ রাখা হয়েছে।

 

spot_img

Related articles

নির্বাচন ঘোষণার আগেই রদবদল: রাজ্যের IPS থেকে IC পদে বদল

রাজ্যের পুলিশ (Police) প্রশাসনে ফের বদলির সিদ্ধান্ত নিল নবান্ন (Nabanna)। রাজ্য পুলিশের পাঁচ শীর্ষ আধিকারিক পদে বদল করা...

কেরালমে বিজয়নকে রেখেই প্রার্থী তালিকা বামেদের: কংগ্রেস জোট এখনও অনিশ্চিত!

নির্বাচন নির্ঘণ্ট ঘোষণার পরই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ কেরালমের বাম নেতৃত্বাধীন এলডিএফ-এর। বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে এখনও নির্বাচনে...

৪ রাজ্য, ১ কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন নির্ঘণ্ট: ফলাফল ঘোষণা একই দিনে

একটি কেন্দ্র শাসিত অঞ্চলসহ চার রাজ্যে ভোটের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। বাংলায় এবার দুই দফায় (two phases)...

১৭০ দিন পরে ঘরে ফিরলেন সোনম, আবেগঘন পোস্ট স্ত্রী গীতাঞ্জলির

শেষ পর্যন্ত লাদাখের পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুককে (Sonam Wangchuk) জেলমুক্ত করতে বাধ্য হয়েছে অমিত শাহর দফতর। প্রমাণিত হয়েছে...