Wednesday, May 13, 2026

অস্ত্র দেখিয়ে ধর্ষণের অভিযোগ, বীরভূমে জালে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার

Date:

Share post:

গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণের (Rape) অভিযোগে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer)। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছ বীরভূমের (Birbhum) পাইকর এলাকায়। ধৃত সাবির হোসেনকে দফায় দফায় জেরা করছে পুলিশ (Police)। অভিযোগ, ধর্ষণের কথা জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এই ঘটনার সঙ্গে নির্যাতিতার মোবাইল ফোন চুরির অভিযোগের যোগ আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

নির্যাতিতার অভিযোগ, দিন কয়েক আগে তাঁর একটি মোবাইল ফোন চুরি হয়। স্থানীয় পাইকর থানায় অভিযোগ দায়ের করেন। মহিলার অভিযোগ, এই ঘটনাতেও অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteer) সাবির। এই অভিযোগের পরেই মঙ্গলবার গভীর রাতে নির্যাতিতার বাড়িতে যায় অভিযুক্ত। অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দেয়। মহিলা রাজি না হওয়ায়, অভিযুক্তর গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে মেরে ফেলার হুমকি দেয়। সেই সময়েই ওই মহিলাকে ধর্ষণও করা হয় বলে অভিযোগ।

নির্যাতিতার চিৎকারে আশেপাশের লোকজন চলে এলে পালিয়ে যায় অভিযুক্ত। পাইকর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের হয়। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। অভিযুক্তর দ্রুত শাস্তির দাবি করেছেন স্থানীয়রা।

Related articles

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...