Saturday, May 16, 2026

নন্দীগ্রাম দিবসে শ্রদ্ধাজ্ঞাপন: শহিদ স্মরণ মুখ্যমন্ত্রী, অভিষেকের

Date:

Share post:

আজ নন্দীগ্রাম দিবসে। এদিন নন্দীগ্রাম-সহ পৃথিবীর সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোশ্যাল মিডিয়া পোস্টে মুখ্যমন্ত্রী (Chief Minister) লেখেন, ভুলতে পারি নিজের নাম, ভুলব নাকো নন্দীগ্রাম (Nandigram)। নন্দীগ্রাম দিবসে, নন্দীগ্রাম-সহ পৃথিবীর সকল শহিদদের (martyr) প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। অভিষেক লেখেন, ভুলছি না, ভুলব না। শরীর কি ওটা? শহিদ বেদীর সামনে নতমস্তকে নিজের ছবি পোস্ট করে তিনি বিশ্বের সকল শহিদদের শ্রদ্ধা নিবেদন করেন।

আরও পড়ুন: আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী: পরিষেবা প্রদানের পাশাপাশি বৈঠক জেলাশাসকদের সঙ্গে

নন্দীগ্রাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হৃদয়ের খুব কাছের। ২০০৭ সালে নন্দীগ্রামের বুকে যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল, তা আজও ভুলতে পারেননি তিনি। নন্দীগ্রামে ভূমিউচ্ছেদ প্রতিরোধ কমিটির নেতৃত্বে জমি রক্ষার আন্দোলন চলছিল। ২০০৭ সালের ১৪ মার্চ সেই আন্দোলন রুখতে পুলিশি অভিযান চালায় তৎকালীন বামফ্রন্ট (Left Front) সরকার। সেদিন পুলিশের গুলিতে ১৪ জন গ্রামবাসীর মৃত্যু হয়। তারপর থেকেই শহিদদের স্মরণে প্রতি বছর ১৪ মার্চ নন্দীগ্রাম দিবস পালন করে তৃণমূল। রাজ্য জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই দিবসটি পালন করা হয়। নন্দীগ্রামে শহিদ বেদিতে (martyr tomb) পুষ্পার্ঘ্য নিবেদন থেকে শুরু করে বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করা হয়।

Related articles

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...