Thursday, June 25, 2026

রিচার নামে স্টেডিয়ামকে স্বাগত, ট্রোলিং নিয়ে সোজা সাপটা জবাব দিলেন সৌরভ

Date:

Share post:

বিশ্বজয়ী ক্রিকেটার তথা উত্তরবঙ্গের ভূমিকন্যা রিচা ঘোষের(Rich Ghosh) নামে স্টেডিয়াম তৈরি হবে শিলিগুড়িতে। সোমবার শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক থেকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

সোমবার শহরের একটি অভিজাত হোটেলে বেসরকারি সংস্থার অনুষ্টানে যোগ দেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এআই সহায়ক কোচিং আপের উদ্বোধন করেন। অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহারাজ বলেন, রিচা ঘোষের নামে স্টেডিয়াম রাজ্য সরকারের দারুন উদ্যোগ।

কয়েকদিন আগে বিশ্বকাপজয়ী সংবর্ধনা দিয়েছে রাজ্য সরকার ও সিএবি। গত শনিবার ইডেন গার্ডেন্সে রিচার সংবর্ধনা অনুষ্ঠানে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চমকপ্রদভাবে রিচাকে ওইদিন ‘বঙ্গভূষণ’ সম্মানে ভূষিত করেছে রাজ্য সরকার। বঙ্গের ক্রিকেটারকে রাজ্য পুলিশের ডিএসপি পদে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মহিলা ক্রিকেটে সৌরভের ভাইরাল হওয়া বিতর্কে মুখ খুললেন মহারাজ। *’সোশ্যাল মিডিয়া বিতর্কে কান দিই না। বিশ্বকাপ শুরুর আগে এক্স হ্যান্ডলে আমার পোস্ট দেখে নেবেন। ভিডিওর আগে পরে কেটে সেটাকে ভাইরাল করা হয়।’ কেউ যদি বিতর্ক তৈরি করতে চায় করুক আমার কিছু এসে যায় না।

ভারতীয় মহিলা ক্রিকেট নিয়ে সৌরভ বলেন, মহিলা ক্রিকেট ২০১৯ থেকে অনেক বদলে গিয়েছে। তবে সব কৃতিত্ব ক্রিকেটারদের। তারাই জিতেছে। এর জন্য বিসিসিআই অনেক কিছু করেছে। আমি খুশি যে আমি এই সিস্টেমের অংশ ছিলাম।এটা একটা দারুন সাফল্য।আজ ক্রিকেট অনেক বদলে গিয়েছে। আজ উত্তর বঙ্গ বা দক্ষিণ বঙ্গ থেকে অনেক ক্রিকেটার উঠে আসছে।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...