Wednesday, May 6, 2026

বুকে সংক্রমণ: লীলাবতী হাসপাতালে ভর্তি করা হল প্রবীণ অভিনেতা প্রেম চোপড়াকে

Date:

Share post:

বলিউডে সম্প্রতি যেন বিয়োগের গেরো। একদিকে ইন্ডাস্ট্রির হি-ম্যান ধর্মেন্দ্র সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। অন্যদিকে বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রবীণ অভিনেতা প্রেম চোপড়া (Prem Chopra)। যদিও তাঁর অবস্থা স্থিতিশীল (stable) বলে জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে।

৯০ বছরের প্রেম চোপড়াকে সোমবার রাতে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে (Lilavati Hospital) ভর্তি করা হয়। তাঁর হৃদরোগের সমস্যা (heart disease) ও ভাইরাল সংক্রমণ (viral infection) রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ফুসফুসেও সংক্রমণ (lung infection) রয়েছে তাঁর। হৃদরোগ বিশেষজ্ঞের নীতিন গোখেলের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। তবে তাঁর অবস্থা সংকটজনক নয় এবং তাঁকে আইসিইউতে (ICU) রাখা হয়নি, বলেই জানানো হয়েছে হাসপাতালের তরফে।

আরও পড়ুন: ধর্মেন্দ্র প্রয়াত! সকাল থেকে মৃত্যুর খবরে ধন্দ, ‘মিথ্যা’ দাবি ইশা দেওলের

বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়া (Prem Chopra) শনিবার থেকেই বুকের সংক্রমণে ভুগছিলেন। সোমবার অবস্থা কিছুটা খারাপ হওয়ায় তাঁকে দ্রুত লীলাবতী হাসপাতালে নিয়ে আসে পরিবারের সদস্যরা। ১৯৬০ সাল থেকে ৯০ এর দশকের মাঝামাঝি পর্যন্ত বলিউড চলচ্চিত্রের দাপুটে ভিলেন প্রেম চোপড়া। তবে এবার যাতে অসুস্থতা তাঁর নিজের জীবনের ভিলেন না হয়ে দাঁড়ায়, তারই প্রার্থনা পরিবার ও অনুরাগীদের।

Related articles

পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে রেকর্ড থাকুক: মমতা, নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল

নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে দল। বুধবার কালীঘাটে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

ভোট-পরবর্তী অশান্তিতে ২০০ FIR, ৪৩৩ জন গ্রেফতার: আইন হাতে তুলে না নেওয়ার বার্তা DGP-র

ভোট-পরবর্তী অশান্তিতে মোট ২০০টি এফআইআর (FIR) হয়েছে। তার জেরে ৪৩৩ জনকে গ্রেফতার ও কমপক্ষে ১১০০ জনকে আটক করা...

বিজেপিকে শুভেচ্ছা দেবের! কী জানিয়েছেন তৃণমূল সাংসদ

রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসছে বিজেপি (BJP)। চলছে পালাবদলের রাজনীতি। এর মধ্যেই তৃণমূল সাংসদ-অভিনেতা দেবের (MP-Actor Dev) একটি পোস্ট...

পুলিৎজারে লক্ষ্যভেদ ২ ভারতীয় সাংবাদিকের: স্বীকৃতি সাইবার জালিয়াতির রহস্যভেদের

ডিজিটাল নজরদারি ও সাইবার ক্রাইমের পর্দাফাঁস করে অস্কার হিসেবে পরিচিত পুলিৎজার পুরস্কার (Pulitzer Award) পেলেন দুই ভারতীয় সাংবাদিক...