Sunday, March 15, 2026

হাসিনার শাস্তির তারিখ ঘোষণার আগেই ‘উত্তপ্ত’ ঢাকা! লকডাউন ঘোষণা আওয়ামী লিগের

Date:

Share post:

দোষী ধরে নিয়েই মামলা। সেই মামলায় সর্বোচ্চ শাস্তি যেন অবধারিত। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজা ঘোষণা করা হবে কবে, জানা যাবে বৃহস্পতিবার। সেই ঘোষণার আগেই যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি রাজধানী ঢাকায়। দলকে নিষিদ্ধ ঘোষণা করার প্রতিবাদ ও শেখ হাসিনার (Sheikh Hasina) শাস্তির দিন ঘোষণার সময় রাজধানী শহরকে দেশ থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনায় বৃহস্পতিবারই ঢাকায় (Dhaka) লকডাউনের (lock down) ঘোষণা করেছে আওয়ামী লিগ (Awami League)। ফলে এদিন বেলা বাড়লে ফের একবার উত্তপ্ত হওয়ার সম্ভাবনা বাংলাদেশের রাজধানী শহর।

শেখ হাসিনার সাজার দিন ঘোষণা হওয়ার দুদিন আগে থেকেই উত্তপ্ত বাংলাদেশে (Bangladesh)। মঙ্গলবার রাজধানী সংলগ্ন গাজীপুর, ময়মনসিংহ এলাকায় একাধিক বোমাবাজি (bombing) ও আগুন লাগানোর ঘটনা ঘটেছে। ময়মনসিংহে এক বাসচালক ও দুই যাত্রী বাসে আগুন লাগানোর কারণে দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। অন্তত ১৭টি বাসে আগুন লাগানোর ঘটনা দেশের একাধিক জায়গায়। পেট্রোল বোমা ও ককটেল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ভারত থেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছিলেন, তাঁর বিরুদ্ধে আনা সব মামলা পক্ষপাতদুষ্ট। তারই মধ্যে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (ICT) তাঁর সাজা ঘোষণার দিন ঘোষণা করবে। শেখ হাসিনার পাশাপাশি প্রাক্তন মন্ত্রী আসাদুজ্জামান খান ও তৎকালীন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনেরও সাজার দিন ঘোষণা হবে।

আরও পড়ুন: ইউনুসের আমলে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট বাংলাদেশের! দেশে ফেরা নিয়ে কী বললেন হাসিনা

তার আগেই অনলাইনে (online) কর্মী সমর্থকদের উজ্জীবিত করার কাজ করে চলেছে আওয়ামী লিগ (Awami League)। ইতিমধ্যেই বাইকে করে এসে বিভিন্ন এলাকায় হামলা চালানো কয়েকজনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। তাঁদের জিজ্ঞসাবাদ করে বৃহস্পতিবার কোনও রকম অশান্তি ঠেকানোর জোর প্রচেষ্টা ঢাকা মহানগর পুলিশের। রাজধানীতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক সামরিক বাহিনী।

spot_img

Related articles

পুলিশের উর্দি গায়ে রাজনীতিক কুণাল! ‘ফাঁদ’ পাততে তৈরি নেতা-অভিনেতা

সাংবাদিকতার পাশাপাশি তুখোড় রাজনীতিবিদ হিসেবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) সকলেই চেনেন। সম্প্রতি তাঁকে অতিপরিচিত...

পুরোহিত, মুয়াজ্জিনদের পাশে রাজ্য সরকার: ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও এক জনহিতৈষী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যুবসাথী প্রকল্প চালু এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর...

মার্চ থেকে বকেয়া ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা: ঘোষণা মুখ্যমন্ত্রীর

আইনি প্রক্রিয়া ও একাধিক প্রতিকূলতার মধ্যেই রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য ডিএ দেওয়ার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

পুজো দিয়ে ফেরার পথে খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস! মৃত অন্তত ৭

নেপালে ভয়াবহ দুর্ঘটনা (Accident in Nepal) । গোরখা জেলায় মনকামনা মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে খাদে পরল পুণ্যার্থী...