Sunday, May 17, 2026

দিঘা পলাতক ছাত্ররা উদ্ধার নিউটাউনের হোটেলে! তদন্তে পুলিশ

Date:

Share post:

দিঘা  থেকে পালানো ছাত্ররা উদ্ধার নিউটাউনের হোটেলে। দিঘার (Digha)একটি স্কুলের একাধিক স্কুল ছাত্ররা নিখোঁজ ছিলেন। অবশেষে তাদের খোঁজ পাওয়া গেল নিউটাউনের হোটেল থেকে।

স্কুলে ব্যাগ থাকলেও ছাত্রী নেই। সপ্তম শ্রেণির ওই ছাত্রীর বন্ধুরা শিক্ষকদের বিষয়টি জানাতেই শুরু হয় খোঁজ। দেখা যায় ওই ছাত্রী একা নয়, বেশ কয়েকজন ছাত্র–ছাত্রী স্কুলে আসার নাম করে বাড়ি থেকে বেরোলেও স্কুলেই ঢোকেনি তারা। তাদের মধ্যে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির পড়ুয়ারাও আছে। ঘটনা প্রকাশ্যে আসার পরেই স্কুল কর্তৃপক্ষ বিষয়টি অভিভাবকদের জানান। তাঁরা এসে চারপাশের এলাকা থেকে উদ্ধার করেন তিন ছাত্র ও দুই ছাত্রীকে। অভিভাবকরা ছাত্রীদের নিয়ে বাড়ি চলে যান। কিন্তু তিনজন ছাত্র বাবা মাকে কথা দিলেও আর বাড়ি ফেরেননি।

অন্যদিকে মঙ্গলবার রাত বেড়ে গেলেও ছেলেরা বাড়ি না ঢোকায় ফের শুরু হয় খোঁজাখুঁজি। কোথাও না পেয়ে শেষ পর্যন্ত ওই তিন ছাত্রের অভিভাবক পুলিশের দ্বারস্থ হন। অনেক খোঁজাখুঁজির পর পুলিশ বুধবার রাতে কলকাতার নিউ টাউনের একটি খাবারের হোটেল থেকে ওই তিন ছাত্রকে উদ্ধার করে। বৃহস্পতিবার তাদের হোমে পাঠানো হয়েছে।

ওই হোটেলে তিন জনেই কাজ শুরু করেছিল। জানা গিয়েছে, বাড়ি থেকে স্কুলের পোশাক পরেই বেরিয়েছিল কিন্তু ব্যাগে অন্য পোশাক ব্যবস্থা করা ছিল। স্কুল থেকে পালিয়ে ওই ছাত্ররা প্রথমে স্কুলেরই পাশে এক জঙ্গলে পোশাক পাল্টে বাসে কলকাতার উদ্দেশে রওনা দেয়। তবে নিউ টাউনের ওই হোটেলে তারা কী ভাবে পৌঁছল সেটা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

পরিবারের তরফে দিঘা মোহনা কোস্টাল থানায় অভিযোগ দায়ের করার পরেই পুলিশ তদন্ত শুরু করে। জানানো হয়েছে কারও ব্যাগেই বেশি টাকা ছিল না। ওসি প্রবীর সাহা এই বিষয়ে জানিয়েছেন ‘’তিন জনেই জানিয়েছে, তাদের পড়াশোনা করতে ভালো লাগে না। তাই তারা কাজের খোঁজে কলকাতা গিয়েছিল।’’

Related articles

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...

বিজয় উৎসবের পরেই রণক্ষেত্র সন্দেশখালি! নব্য-আদি দ্বন্দ্বে আক্রান্ত বিজেপি কর্মীরাই

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই এবার তীব্র দলীয় কোন্দলে রক্ত ঝরল সন্দেশখালিতে। ভোটের ফল বেরোনোর...

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...