Saturday, May 16, 2026

বুমরাহের বোলিংয়ে প্রোটিয়া ব্যাটিংয়ে ধস, ভয়ঙ্কর হওয়ার ইঙ্গিত কুলদীপের

Date:

Share post:

ইডেন টেস্টের প্রথম দিনেই জ্বলে উঠলেন জসপ্রীত বুমরাহ (Jaspret Bumrah)।স্পিন সহায়ক উইকেট হওয়ায় প্রথম একাদশে দুই পেসারকে নিয়ে খেলতে নেমেছে ভারত।বুমরাহের সঙ্গী হন সিরাজ। অক্ষর, সুন্দর, জাদেজা তিন অল-রাউন্ডারের সঙ্গে বিশেষজ্ঞ স্পিনার কুলদীপকে রাখা হয় প্রথম একাদশে।

ইডেনে প্রথম টেস্টে ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ ১৫৯ রানে।৫ উইকেট নিলেন বুমরাহ(Jaspret Bumrah)। সিরাজ ও কুলদীপ দুটি করে উইকেট নিলেন। অক্ষরের সংগ্রহ ১ উইকেট।

ইডেনের উইকেটে সকালের দিকে পেসারদের জন্য সুবিধা থাকে।সেটা কাজে লাগিয়েই শুরুতেই দুই প্রোটিয়া ওপেনারকে ফেরালেন বুমরাহ।রয়ান রিকেলটনকে ২৩ এবং এইডেন মার্করামকে ৩১ রানে আউট হলেন।এরপরই শুরু কুলদীপের ভেল্কি।ইডেনে প্রথম সেশনেই কুলদীপের হাতে বল তুলে দেন গিল। উইকেটে খুব একটা টার্নার ছিল না। কিন্তু কুলদীপের কব্জিতেই কাত প্রোটিয়া মিডল অর্ডারের দুই তারকা। বাভুমা ৩ এবং মুন্ডার ২৪ রানে আউট হলেন কুলদীপের বলে।

ইডেনের প্রথম একাদশে তাঁকে খেলানো নিয়ে অনেক চর্চা হয়েছিল। কিন্তু তাঁর মতো স্পিনারকে উপেক্ষা করা সম্ভব ছিল না।তাই একজন ব্যাটার কমিয়ে কুলদীপকে খেলান গম্ভীর। প্রথম দিনের প্রথম সেশন থেকেই কুলদীপ কাজ শুরু করে দিলেন। আগামীদিনে ইডেনে বল টার্ন করলে ভয়ঙ্কর হতে পারেন কুলদীপ।

মধ্যান্হভোজের বিরতির পর আগুন জ্বালালেন সিরাজ।কাইল এবং মার্কো জানসেনকে দ্রুত ফেরালেন।বোচকে ফেরালেন অক্ষর। তবে প্রথম দিনে ভারতীয় বোলিংয়ের নায়ক বুমরাহ।১৪ওভার বল করে ২৭ রান খরচ করে নিলেন ৫ উইকেট।তার সামনে ধসে গেল প্রোটিয়াদের ব্যাটিং লাইন আপ।

ভারতীয় দলের বোলিং দারুন উপভোগ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্লাব হাউসের লোয়ার টিয়ারে স্ত্রী ডোনাকে নিয়ে বসে খেলা দেখেন সিএবি সভাপতি।

Related articles

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...