Saturday, May 23, 2026

ফেডারেশনের সঙ্গে বৈঠকে জট কেটে পর্দায় ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’

Date:

Share post:

বিতর্কের অবসান। কাটল জটিলতা। মুক্তি পাচ্ছে বড় পর্দার ছবি ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’(The Academy of Fine Arts )। ১৪ নভেম্বর মুক্তির দিন থাকলেও ফেডারেশনের নিয়ম না মানায় আটকে যায় ছবি।

ফেডারেশনের বক্তব্য ছিল, ছবিটি মোটেই স্টুডেন্টস ফিল্ম নয়। বাণিজ্যিক ছবি। খরচ হয়েছে প্রায় ২৫ লক্ষ টাকা। যেখানে এত টাকা খরচা হয়, সেই ছবিকে স্টুডেন্টস ফিল্ম বলা যায় না। চারজন প্রযোজক রয়েছেন। আগেও জটিলতা কাটাতে বারবার বৈঠক হয়। বুধবার বৈঠকে সমাধান সূত্র মেলে এবং বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে ছবি মুক্তির কথা জানানো হয়।

ফেডারেশনের বক্তব্য, প্রযোজকেরা নবাগত ছাত্র পরিচালক জয়ব্রত দাসের কাঁধে বন্দুক রেখে মুনাফা করতে চাইছেন টেকনিশিয়ানদের রোজগার মেরে। এখানেই ছিল ফেডারেশনের আপত্তি। এ-ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস।

পরে পরিচালক সমাজমাধ্যমে জানান, দুই তরফে সমস্যা মিটিছে বৈঠকেই। টেকনিশিয়ানদের প্রাপ্য নিশ্চিত করা হয়েছে। অধিকাংশ প্রাপ্য মিটিয়ে দিয়েছেন প্রযোজক প্রতীক চক্রবর্তী। বকেয়াও দ্রুত দেওয়া হবে। ছবিটির ডিস্ট্রিবিউশনের দায়িত্ব পেয়েছেন শতদীপ সাহা। তিনিও ছবির টিমকে অর্থ সাহায্য করেছেন।

স্বরূপ বিশ্বাস ও শতদীপ সাহা বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে, যেভাবে ছবি মুক্তির ব্যবস্থা করা হয়, সে-ভাবেই করা হবে। ২১ নভেম্বর বড় পর্দায় আসছে ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’(The Academy of Fine Arts )। ঘটনায় প্রমাণিত হল, আলোচনার মাধ্যমে নিয়ম-নীতি মেনে কাজ করা হলে টালিগঞ্জে সব সমস্যাই মিটে যায়। এক্ষেত্রেও তাই হয়েছে।

Related articles

‘গোপন অ্যালগরিদম’, ১৫০ কেন্দ্রে জয়ের ব্যবধানের চেয়ে বেশি নাম বাদ! বাংলার ভোট নিয়ে কমিশনকে নিশানা অঞ্জলির

বাংলায় নির্বাচনের ফল ঘোষণার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গণনায় কারচুপির অভিযোগ তুলে পদত্যাগ করতে অস্বীকার...

স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে...

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...