Sunday, May 31, 2026

রিল-রিয়েল একাকার! ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এ থানায় ছুটলেন মদন

Date:

Share post:

একেই বোধহয় বলে, “ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে”। “দাদা একটু আসুন, আপনি না এলে হবে না”, “আমার নির্দোষ ভাইটাকে তুলে নিয়ে গেছে একটু দেখুন”, “হাসপাতালের রোগী ভর্তি করতে হবে, নিচ্ছে না- বলে দিন”- দিনরাত এসব অনুরোধ-আবদার দীর্ঘ রাজনৈতিক জীবনে অগুণতি শুনেছেন এবং রেখেছেন তৃণমূল নেতা তথা বিধায়ক মদন মিত্র। সিনেমাতেও সেই চরিত্রেই দেখা দিলেন তিনি।

ছবির নাম ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’, পরিচালক রামকমল মুখোপাধ্যায়। শুক্রবার দক্ষিণ কলকাতার একটি হলে জমজমাট প্রিমিয়ার শো-তে উপস্থিত ছিলেন পরিচালক, অভিনেতা-অভিনেত্রীরা। ছবিতে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁর সঙ্গেই এদিন প্রিমিয়ারে আসেন মদন মিত্র। ছবিতে তিনি এক রাজনৈতিক দাদার চরিত্রে অভিনয় করেছেন। অসহায় মহিলার পাশে দাঁড়াতে থানায় ছুটে গিয়েছেন।

ঋতুপর্ণা জানান, এই ছবিতে মদন মিত্র তাঁদের পাশে দাঁড়িয়েছেন নিশ্চয়ই এই ছবিতে এমন কিছু রয়েছে, যার জন্য মদন মিত্রের মতো মানুষ সাহায্য করেছেন। আর নিজের চরিত্র সম্পর্কে মদন মিত্রের সহাস্য জবাব, “দুশ্চরিত্র নয়”। তিনি জানান, গৃহকর্মীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের শহুরে জীবনে। কিন্তু অনেক সময় দেখা যায়, তাঁদের বিনা কারণে হেনস্থা হতে হচ্ছে। সেটা যাতে না হয় সব দিক থেকেই সেটা দেখতে হবে- বার্তা তৃণমূল নেতার।

আরও পড়ুন- প্রিমিয়ারেই জমজমাট গৃহকর্মীদের রোজনামচার ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

দমদমে হকার উচ্ছেদ, মধ্যরাতে চলল বুলডোজার

রাজ্যে বিজেপি সরকার (BJP Government) ক্ষমতায় আসার পর থেকে পুনর্বাসন ছাড়াই একের পর এক রেল স্টেশন চত্বরে হকার...

সোনারপুরে অভিষেককে নিগ্রহের ঘটনায় গ্রেফতার ৬

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে তীব্র জনরোষের মুখে পড়ে...

জুলাই থেকেই রাজ্যে চালু স্মার্ট মিটার! কয়েক দফা শর্ত দিল কেন্দ্র

বাংলায় এখন ডবল ইঞ্জিন সরকার। বিজেপি (BJP) ক্ষমতায় আসতেই কেন্দ্রের বিভিন্ন প্রস্তাব ও প্রকল্প বাস্তবায়িত করতে একাধিক পদক্ষেপের...

কংগ্রেস শাসিত রাজ্যে অভিষেকের চিকিৎসার ইঙ্গিত মমতার!

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে আক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ভর্তি নেয়নি কলকাতার নামি দুই বেসরকারি হাসপাতাল। এই ঘটনায়...