Saturday, May 9, 2026

জীবনের দ্বিতীয় ইনিংস শুরুর দিনেই ছন্দপতন, বিবাহ স্থগিত রাখলেন স্মৃতি

Date:

Share post:

স্মৃতি মান্ধানার (Smriti mandhana)বাবা অসুস্থ, আপাতত স্থগিত হয়ে গেল পলাশ- স্মৃতির বিবাহ অনুষ্ঠান। বিগত কয়েক দিন ধরেই তারকা জুটির বিবাহকে কেন্দ্র করে সরগরম ছিল সোশ্যাল মিডিয়া। কিন্তু রবিবার সকালে বিরাট দু সংবাদ।

বিগত কয়েক দিন ধরেই স্মৃতি (Smriti mandhana)ও পলাশের প্রাক বিবাহ অনুষ্ঠান ছিল জমজমাট। গায়ে হলুদের অনুষ্ঠানও হয়েছিল ধুমধাম করে ।কিন্তু রবিবার সকালে প্রাত রাশ করার সময় অসুস্থ বোধ করেন স্মৃতির বাবা।প্রাথমিক ভাবে সামান্য অসুস্থতা মনে করা হলেও কোনও রকম ঝুঁকি না নিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর তিনি হৃদ রোগে আক্রান্ত হয়েছেন। ফলে চিকিৎসকদের পর্যবেক্ষনে আছেন। স্মৃতির ম্যানেজার জানিয়েছেন আপাতত বিবাহ অনুষ্ঠান স্থগিত করা হচ্ছে।

তুহিন মিশ্রা জানান, ব্রেকফাস্টের সময়ে শ্রীনিবাস মান্ধানার শরীর খারাপ হতে শুরু করে। এর পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শ্রীনিবাস মান্ধানাকে এখন হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

স্মৃতির ম্যানেজার বলেন, ‘আজ সকালে ব্রেক ফাস্ট করার সময় স্মৃতি মন্ধানার বাবা শ্রীনিবাস মন্ধানা অসুস্থবোধ করেন। আমরা কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম। ভাবলাম হয়তো স্বাভাবিক অসুস্থতা ঠিক হয়ে যাবে। কিন্তু ওঁর অবস্থার অবনতি হচ্ছিল। তাই ঝুঁকি না নিয়ে অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নিয়ে যাই। এখন তিনি পর্যবেক্ষণে আছেন।’

২৩ নভেম্বর স্মৃতি ও পলাশের বিয়ের আচার অনুষ্ঠান ছিল। পরিবারের সদস্যদের সামনেই আয়োজিত হতো এই আচার অনুষ্ঠান। স্মৃতির সঙ্গে গত তিনদিন ধরে টিম ইন্ডিয়ার মহিলা দলের সদস্যরা রয়েছেন।

Related articles

অভয়া-কাণ্ডের ফাইল আবার খুলতে হবে: পুত্রের কাছে দাবি মুখ্যমন্ত্রীর মা গায়ত্রী অধিকারীর

ছেলে রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর কাছে কী চান শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মা গায়ত্রী অধিকারী (Gayetri Adhikari)? শনিবার, শুভেন্দুর...

দলবিরোধী মন্তব্যের জের! ৬ বছরের জন্য তিন মুখপাত্রকে সাসপেন্ড তৃণমূলের 

টানা দলবিরোধী মন্তব্যের জেরে শেষ পর্যন্ত চরম সিদ্ধান্ত নিল তৃণমূল শিবিরের শৃঙ্খলারক্ষাকারী কমিটি। বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার পর...

অবশেষে ম্যাজিক নম্বর ছোঁয়া: তামিলনাড়ুতে সরকার গড়ার পথে বিজয়

শুক্রবারের সব জল্পনার অবসান ঘটিয়ে একে একে সব সম্ভাব্য দলের সমর্থন পেলেন টিভিকে প্রধান থালাপতি বিজয়। শনিবার নতুন...

বিজেপির জয়ের পর বাংলায় ‘বল্গাহীন সন্ত্রাস’: মমতা-অভিষেকের বাড়ির সামনেও ‘তাণ্ডব’-এর অভিযোগ!

জয়ের পর বাংলা বিজেপির (BJP) হিংসা চলছে বলে অভিযোগ করলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার,...