Sunday, March 29, 2026

উদয়পুরে মাধুরী ম্যাজিক, নস্টালজিয়ায় মগ্ন সোশ্যাল মিডিয়া!

Date:

Share post:

ফার্মা টাইকুন ধনকুবের রাজু মন্তেনার কন্যা নেত্রা মন্তেনার বিয়ের অনুষ্ঠানে মন মাতানো পারফমেন্স করে নজর করলেন বলিউডের ‘ধকধক গার্ল’। সমাজ মাধ্যম জুড়ে শুধুই মাধুরী (Madhuri Dixit) ম্যাজিক নিয়ে আলোচনা। একদিকে যখন নেট পাড়ায় ঘুরে বেড়াচ্ছে স্মৃতি-পলাশের (Smriti Mandhana – Palash Muchhal) প্রাক বিবাহ অনুষ্ঠানের নানা ঝলক, ঠিক সেই সময়েই রাজস্থানের উদয়পুরে বসেছে ‘বিগ ফ্যাট ওয়েডিং’-আসর। আমেরিকার শিল্পপতির মেয়েকে বিয়ে করছেন পেশায় রেস্তোরাঁর সফটওয়ার প্ল্যাটফর্মের সহ-প্রতিষ্ঠাতা ও একই সঙ্গে মুখ্য প্রযুক্তি আধিকারিক ভামসি গাদিরাজু। স্বাভাবিকভাবেই হাইপ্রোফাইল অতিথি তালিকার পাশাপাশি বিবাহ অনুষ্ঠানেও বিশেষ চমক যে থাকবে সেটা জানাই ছিল। কিন্তু সেই মঞ্চেই যে ফিরে আসবে ‘ডোলা রে ডোলা’ নস্টালজিয়া, সেটা আগে থেকে আন্দাজ করা যায়নি। সেই স্টাইল, সেই এক্সপ্রেশন, আহা’ বয়স যে শুধুই সংখ্যা মাত্র, প্রমাণ করলেন মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)।

গত ২২ নভেম্বর ছিল এই বিয়ের মেহেন্দির অনুষ্ঠানে পারফর্ম করেন বলিউডের মোহিনী। মঞ্চে সবুজ ঘাগরা ও পার্পল ওড়না গায়ে আজ থেকে বছর বাইশ আগে মুক্তিপ্রাপ্ত সিনেমার আইকনিক গানের সিগনেচার স্টেপ উপস্থাপিত করে অনুরাগীদের মুগ্ধ করলেন মাধুরী। অনেকেই নস্ট্যালজিয়ায় বুঁদ হয়েছেন। কেউ কেউ আবার এই পারফর্ম্যান্সে ঐশ্বর্যকে মিস করেছেন। তবে মাধুরী ম্যাজিক যে এখনও অটুট সেটা অভিনেত্রীর নাচের ভিডিওর দ্রুত গতিতে ভাইরাল হওয়ার নমুনা দেখেই বেশ বোঝা যাচ্ছে।

 

Related articles

সন্তান-মা রয়েছেন: গোপণীয়তা রক্ষার অনুরোধ রাহুল-জায়া প্রিয়াঙ্কার

একটি অস্বাভাবিক মৃত্যু। অবিশ্বাস্য পরিস্থিতিতে কঠিন লড়াইয়ের মধ্যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের পরিবার। এই পরিস্থিতিতে পরিবারের উপর কতখানি ঝড়...

ভোটের মুখে পুলিশের রদবদলে জোর, একসঙ্গে বদলি ১৭০ থানার ওসি 

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই প্রশাসনিক স্তরে কড়া পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। সেই প্রেক্ষিতেই রাজ্যের পুলিশ ব্যবস্থায়...

জিতবে ‘বাংলা মা’, প্রকাশিত তৃণমূলের প্রচার সঙ্গীত 

বাংলা মাকে জেতানোর সংকল্প নিয়ে প্রকাশিত হল নতুন গান। তৃণমূলের প্রচার সঙ্গীত। আজ থেকে বাংলার সর্বত্র বাজবে সেই...

দুর্ঘটনায় রাহুলের মৃত্যু, মানতে পারছে না টলিউড

রবিবার শুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। ৪৩ বছর বয়সী অভিনেতার এভাবে দুর্ঘটনায় হঠাৎ...