Tuesday, March 31, 2026

অরিজিৎ-রাজ্যপাল সাক্ষাতে জমজমাট জিয়াগঞ্জ

Date:

Share post:

দু’দিনের ঝটিকা সফরে মুর্শিদাবাদে এসে মঙ্গলবার সকালেই জিয়াগঞ্জে পৌঁছান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। দিনভর ব্যস্ত সূচির মধ্যেও তাঁর সফরে দেখা গেল একের পর এক চমক। বলিউড গায়ক অরিজিৎ সিং-এর পরিচালিত গান ও থিয়েটারের ওয়ার্কশপে উপস্থিতি, এরপর অনির্ধারিত কর্মসূচিতে স্থানীয় এক স্কুলে ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপচারিতা—সব মিলিয়ে দিনটি সরগরম ছিল জিয়াগঞ্জে।

জিয়াগঞ্জের মহাবীর জৈন কালচারাল হলে অদিতি সুর সাধনালয়ের আয়োজিত এই ওয়ার্কশপে ছিল উপচে পড়া ভিড়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক শো ছাত্রছাত্রী অংশ নেয় অনুষ্ঠানে। ওয়ার্কশপে প্রশিক্ষকের দায়িত্বে রয়েছেন খ্যাতনামা নাট্যশিল্পী মার্কন্ডে দেশপান্ডে। পাশাপাশি অরিজিৎ সিং, পূর্বায়ন চ্যাটার্জি ও ওজাস আধিয়ার মতো প্রখ্যাত শিল্পীদের কাছ থেকে সঙ্গীত ও থিয়েটারের বিশেষ তালিম পাওয়ার সুযোগ মিলবে অংশগ্রহণকারীদের। রাজ্যপাল এবং অরিজিৎ সিং-কে এক নজর দেখতে সকাল থেকেই জিয়াগঞ্জের রাস্তায় জমে ছিল জনসমুদ্র।

দিনের শুরুতে রানাঘাট থেকে ট্রেনে বহরমপুরে পৌঁছে রাজ্যপাল সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নেন। এরপর সড়কপথে জিয়াগঞ্জে যান তিনি। ওয়ার্কশপের পর শহরের বিভিন্ন অলিগলি ঘুরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথোপকথনেও দেখা যায় তাঁকে।

আরও পড়ুন- সুপ্রিম-নির্দেশ বড়া বালাই: আধার বাধ্যতামূলক করার পথে নির্বাচন কমিশন

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...