Saturday, May 30, 2026

ধর্মেন্দ্রর বায়োপিকে সলমন! বলিউডের হিম্যানের প্রয়াণের পরই কানাঘুষো শুরু

Date:

Share post:

প্রয়াত হয়েছেন ধর্মেন্দ্র (Dharmendra)। সপ্তাহ জুড়েই সোশ্যাল মিডিয়ায় তাঁর স্মৃতিচারণায় অনুরাগীরা। বৃহস্পতির সন্ধ্যায় দেওল পরিবারের (Deol family) তরফ থেকে মুম্বইয়ের এক হোটেলে বর্ষীয়ান অভিনেতার স্মরণসভার (Dharmendra Prayer meet today) আয়োজন করা হয়েছে। এর মাঝেই শিরোনামে উঠে এসেছে ধর্মেন্দ্রর বায়োপিকের প্রসঙ্গ। বছরখানেক আগে ‘শোলে’র বীরু নিজে জানিয়েছিলেন যে তিনি আত্মজীবনী লিখছেন। কিন্তু তাঁর ভূমিকায় অভিনয় করবেন কে? মায়ানগরীতে কান পাতলে শোনা যাচ্ছে সুপারস্টার অভিনেতা নাকি নিজেই আরেক সুপারস্টারের নামে শিলমোহর দিয়ে গেছেন।

দেওলদের মতো আদ্যোপান্ত ফিল্মি পরিবারে সানি, ববি এমনকী নাতি রাজবীর থাকতে বলিউডের ভাইজান সলমন খানের (Salman Khan) উপর নাকি আস্থা রেখেছিলেন ধর্মেন্দ্র। শোনা যায় তিনি নিজেই চেয়েছিলেন ‘দাবাং’ খান যেন তাঁর বায়োপিকে অভিনয় করেন। বলিউড সুলতানের ডাকাবুকো ব্যক্তিত্বের প্রতিও মুগ্ধতা প্রকাশ করেছিলেন ধর্মেন্দ্র। দুজনের মধ্যে সুসম্পর্কও ছিল। সিনিয়র অভিনেতার অসুস্থতার খবরে প্রথমে ব্রিচ ক্যান্ডি হাসপাতাল ও পরে তাঁর মৃত্যুতে শ্মশানে ছুটে গিয়েছিলেন সলমন। আসলে সেলিম খান এবং ধর্মেন্দ্র দুজনেই সমবয়সি। উপরন্তু ‘শোলে’র সময় থেকেই দুই তারকার দারুণ সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে দুই পরিবারের মধ্যে বন্ধুত্ব বাড়তে থাকে যা আজও অটুট। যদিও বায়োপিক তৈরি করার বিষয়ে কোনো প্রযোজনা সংস্থা বা পরিচালকের কাছ থেকে কোনও মন্তব্য মেলেনি। তবে ধর্মেন্দ্রর মৃত্যুর পর থেকেই তাঁর আত্মজীবনী নিয়ে ভাবনা যে যথেষ্ট চর্চায় রয়েছে তা বলাই বাহুল্য।

 

Related articles

বাংলায় সার্ভাইকাল ক্যান্সারের টিকাকরণ কর্মসূচির উদ্বোধনে স্বাস্থ্যপরিষেবা নিয়ে বড় আপডেট মুখ্যমন্ত্রীর

মহিলাদের সার্ভাইকাল ক্যান্সারের প্রতিরোধে বড় পদক্ষেপ রাজ্য সরকারের (Govt of West Bengal) । শনিবার সকালে বিধাননগর মহকুমা হাসপাতাল...

চন্দননগর পুরনিগমে মেয়র-সহ ৩০ কাউন্সিলরের পদত্যাগ

হুগলির চন্দননগরে (Chandannagar, Hooghly) ভেঙ্গে গেল পুরবোর্ড। শুক্রবার পুরনিগমের মেয়র-সহ ৩০ জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেন৷ ফলে ৩৩...

পথে-প্রতিবাদে তৃণমূল সুপ্রিমো, মমতার কর্মসূচির কথা জানিয়ে চিঠি গেল পুলিশে

ভোটের ফলপ্রকাশের প্রায় একমাস পর প্রতিবাদ কর্মসূচি নিয়ে রাস্তায় নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ২...

বেআইনিভাবে সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে আটক নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান 

নদিয়ার (Nadia) নবদ্বীপ পুরসভার চেয়ারম্যানের বাসভবনের পাশেই অবস্থিত ক্লাবে বেআইনিভাবে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী দীর্ঘদিন ধরে মজুত করে...