Monday, June 1, 2026

রাতের অন্ধকারে চমক! সহকারী সভাধিপতির গাড়ির সামনে পূর্ণবয়স্ক চিতাবাঘ 

Date:

Share post:

অন্ধকার ভেদ করে চমকে দিল সরাসরি চিতাবাঘ! ফাঁসিদেওয়া ব্লকের মাদাতি চা বাগানের বালাসন ডিভিশনে সরকারি কাজ সেরে ফেরার পথে এমনই বিস্ময়কর অভিজ্ঞতার মুখোমুখি হলেন মহাকুমা পরিষদের সহকারী সভাধিপতি রোমা রেশমি এক্কা। মতিধর এলাকার কাছে রাতের নিস্তব্ধতায় আচমকাই তাঁর গাড়ির সামনে এসে দাঁড়ায় একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ।

গাড়ির হেডলাইটে ধরা পড়তেই থমকে যায় সমস্ত গাড়ি। আতঙ্কে প্রথমে হতভম্ব হয়ে পড়েছিলেন সহকারী সভাধিপতি ও তাঁর সঙ্গীরা। তবে দ্রুত পরিস্থিতি সামলে গাড়ি স্থির রাখেন তাঁরা। সেই সময়ই রোমা রেশমি এক্কা মোবাইলে ভিডিও করেন মুহূর্তটি। ভিডিওতে দেখা যায়—চিতাবাঘ কিছুক্ষণ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে, তারপর ধীরে ধীরে চা বাগানের অন্ধকারে মিলিয়ে যায়।

ভিডিওটি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে। ঘটনার বর্ণনায় রোমা রেশমি এক্কার কথায়, “প্রথমবার এত কাছে থেকে চিতাবাঘ দেখলাম। একটু ভয় পেয়েছিলাম ঠিকই, কিন্তু অভিজ্ঞতাটা অবিশ্বাস্য।”

স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক মাস ধরে মতিধর ও মাদাতি চা বাগান এলাকায় চিতাবাঘের দেখা বারবার মিলছে। ফলে এলাকায় কৌতূহল যেমন বাড়ছে, সতর্কতাও ততই বাড়ছে। বনদফতর ইতিমধ্যেই পুরো ঘটনার উপর নজর রেখেছে। প্রয়োজনে অতিরিক্ত নজরদারি ও টহল বাড়ানোর পরিকল্পনাও করা হচ্ছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন – হাওড়ায় দুষ্কৃতী হামলা: গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে পঞ্চায়েত প্রধান

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

অভিষেকের ওপর হামলার তীব্র নিন্দা ডি রাজা-কপিল সিবালের, কাঠগড়ায় বিজেপি

সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড়। এই বর্বরোচিত ঘটনার...

IPL: মেগা ফাইনালে কিং কোহলিই, টানা দ্বিতীয়বার খেতাব জয় আরসিবির

গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে  হারিয়ে চ্যাম্পিয়ন আরসিবি(RCB)। টানা দ্বিতীয়বার আইপিএল(IPL) খেতাব জিতল বেঙ্গালুরু(RCB) , ১৮ বছরের অপেক্ষার অবসান...

জনরোষ নয়, সুপরিকল্পিত হামলা! প্রকাশ্যে বিজেপির কুকীর্তির প্রমাণ

কোনও তাৎক্ষণিক জনরোষ নয়। আসলে বিজেপির সুপরিকল্পিত চক্রান্তে বহিরাগত দুষ্কৃতী আনিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ছক সাজানো...

সোনারপুরবাসীর আন্তরিক অভ্যর্থনা! উন্নয়ন ছেড়ে প্রতিহিংসার রাজনীতিতেই মত্ত বিজেপি

এবার সব সীমা ছাড়িয়ে গেল বিজেপির প্রতিহিংসার রাজনীতি। প্রথমবার ক্ষমতায় এসে যখন বিজেপির লক্ষ্য হওয়া উচিত ছিল জনকল্যাণ...