Tuesday, June 2, 2026

ঘূর্ণিঝড়ে হাওয়ার গতি পরিবর্তন শুরু, তাপমাত্রার তারতম্যে বাংলায় ঊর্ধ্বমুখী পারদ

Date:

Share post:

বাংলা জুড়ে শীতের (Winter) আমেজে ভাটা, শুক্রের পর শনিবারেও বাড়লো তাপমাত্রা। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘দিতওয়া’র জেরে হাওয়ার গতি পরিবর্তন শুরু হওয়াতে তাপমাত্রার তারতম্য বোঝা যাচ্ছে বলে মনে করছেন হাওয়া অফিসের (Weather Department) কর্তারা। সম্ভবত রবিবার ল্যান্ডফল হতে চলেছে এই ঝড়ের, ততদিন পর্যন্ত পারদ পতনের সম্ভাবনা নেই রাজ্যে।

ঘূর্ণিঝড় সেনিয়ার (Senyaar) স্থলভাগে প্রবেশ করে শক্তি হারিয়েছে। এখন সে পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। অন্যদিকে নতুন ঘূর্ণিঝড় ‘দিতওয়া’ (Ditwah) শক্তি বাড়িয়ে উত্তর-উত্তর পশ্চিম দিকে এগিয়ে তামিলনাড়ু পন্ডিচেরি উপকূলের দিকে এগোচ্ছে। যার সরাসরি প্রভাব বাংলায় না থাকলেও সোমবার পর্যন্ত তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা কম। মঙ্গলবার থেকে ফের ধীরে ধীরে উষ্ণতা কমবে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। আপাতত কোনও কোনও জেলায় সকালে কুয়াশা এবং পরে পরিষ্কার আকাশ। হালকা শীতের আমেজ সকালে ও রাতে। এদিন কলকাতায় ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ রয়েছে। পশ্চিমের জেলায় ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ। উত্তরবঙ্গের তাপমাত্রাও খুব একটা হেরফের হচ্ছে না।

 

Related articles

ধর্না কর্মসূচিতে আচমকা অসুস্থ কুণাল, মাথায় হাত বুলিয়ে হাওয়া করলেন মমতা

ওয়াই চ্যানেলে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Benarjee) ডাকা ধর্না কর্মসূচিতে যোগ দিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়লেন বেলেঘাটার...

ভক্তিতেই আস্থা, আইপিএল জয়ের পরই প্রেমানন্দ মহারাজের দরবারে বিরুষ্কা

আইপিএল চ্যাম্পিয়ন হয়েই বৃন্দাবন সফরে বিরাট কোহলি অনুষ্কা শর্মা(Anushka Sharma and Virat Kohli )। বৃন্দাবনে স্বামী প্রেমানন্দ মহারাজের((Premanand...

বকেয়া DA মেটাতে বড় পদক্ষেপ নবান্নের! জারি নির্দেশিকা

প্রতিশ্রুতি মত রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনভোগীদের প্রাপ্য বকেয়া মহার্ঘ ভাতা (DA) মিটিয়ে দিতে রাজ্য সরকার...

বুধবার থেকেই সূচনা ‘অন্নপূর্ণা যোজনা’র, ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

রাজ্যের নতুন সামাজিক সুরক্ষা প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’-র (Annapurna Vander) আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে বুধবার। এদিন দুপুর সাড়ে ১২টায়...