Tuesday, March 31, 2026

ভারত-মায়ানমার সীমান্তে ফের অনুপ্রবেশের চেষ্টা! আহত ৪ জওয়ান

Date:

Share post:

উত্তর-পূর্ব ভারতের সীমান্ত এলাকা ও শান্তি প্রতিষ্ঠা নিয়ে যে কেন্দ্রের বিজেপি সরকার লাগাতার নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছে ফের একবার তার প্রমাণ মিলল। ভারত-মায়ানমার সীমান্ত (India Mayanmar Border) দিয়ে ক্রমাগত অনুপ্রবেশ চলছে। এবার সেখানে নজরদারি চালাতে গিয়ে মনিপুরে (Manipur) আচমকা অনুপ্রবেশকারীদের (infiltrators) হামলার শিকার অসম রাইফেলসের (Assam Rifles) জওয়ানরা। গত সেপ্টেম্বর মাস থেকে এই নিয়ে দ্বিতীয়বার এভাবে এই সীমান্ত এলাকায় হামলা চালানোর ঘটনা।

রাজধানী ইম্ফল (Imphal) শহর থেকে প্রায় ৭৬ কিমি দূরে তেঙনউপল জেলায় ভারত-মায়ানমার সীমান্তে টহলদারির সময় অসম রাইফেলসের জওয়ানদের উপর আচমকা হামলা চালানোর অভিযোগ অজ্ঞাত আততায়ীদের বিরুদ্ধে। দ্রুত জওয়ানদের উদ্ধার করে এয়াল লিফট (air lift) করে হাসপাতালে পাঠানো হয়। যদিও এই হামলার দায় কোনও জঙ্গীগোষ্ঠী স্বীকার করেনি।

হামলা ঠেকাতে পাল্টা অসম রাইফেলসের জওয়ানরা প্রত্যাঘাত করে। তবে কোনও হামলাকারীকে ধরা বা আহত করা সম্ভব হয়নি। সম্প্রতিই এই তেঙনউপল এলাকায় জঙ্গিগোষ্ঠীর আনাগোনার খবর পাওয়া যাচ্ছিল। এরপরই এলাকায় টহলদারির পরিমাণ বাড়ানো হয়। এর আগে গত সেপ্টেম্বরেই মনিপুরের (Manipur) বিষ্ণুপুর জেলার নামবোল এলাকায় জঙ্গিগোষ্ঠীর হামলা চলে, যে ঘটনায় দুজনের মৃত্যু ও তিন জন আহত হন।

আরও পড়ুন : ফের ভিনরাজ্যে আক্রান্ত বাংলাভাষী শ্রমিক, ওড়িশায় ‘জয় শ্রীরাম’ বলতে চাপের অভিযোগ বজরং দলের বিরুদ্ধে

বর্তমানে মনিপুরে ১০ দিনের সাংহাই ফেস্টিভাল (Shanghai Festival)  চলছে। ইতিমধ্যেই মনিপুরের ছাত্র সংগঠনগুলি এই উৎসব বয়কট করেছে। কেন্দ্রের সরকার যেভাবে মনিপুরের শান্তির ছবি তুলে ধরার চেষ্টা করছে, তা যে কতটা ফাঁকা আওয়াজ, তা প্রমাণ করছে অনুপ্রবেশের মতো ঘটনা। তবে বৃহস্পতিবারের সীমান্ত বাহিনীর উপর হামলার পরে ফের সাংহাই ফেস্টিভালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Related articles

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...