Tuesday, June 2, 2026

সোনাগাছিসহ রাজ্যের যৌনপল্লিতে বিশেষ ক্যাম্প! ভোটার তালিকা সংশোধনে উদ্যোগ সিইও দফতরের

Date:

Share post:

সোনাগাছিসহ রাজ্যের বিভিন্ন যৌনপল্লিতে বসবাসকারী যৌনকর্মীদের ভোটার তালিকা সংশোধন নিয়ে ওঠা সমস্যায় অবশেষে সরাসরি হস্তক্ষেপ করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। এনিউমারেশন ফর্ম নিয়ে আশঙ্কা ও তথ্যগত জটিলতার অভিযোগ সামনে আসতেই বিশেষ ক্যাম্প করে হিয়ারিং ও নথি যাচাইয়ের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে কমিশন।

গত ২১ নভেম্বর সোনাগাছির যৌনকর্মীদের একাধিক সমস্যা নিয়ে তিনটি সংগঠন ইমেলের মাধ্যমে অভিযোগ জানান সিইও দফতরে। অভিযোগ পাওয়ার পরই মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, সোনাগাছিসহ রাজ্যের বিভিন্ন যৌনপল্লিতে বিশেষ ক্যাম্পের মাধ্যমে হিয়ারিং করা হবে এবং তিনি নিজেও এলাকায় গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করবেন। এরপর আবার উঠে আসে এনিউমারেশন ফর্ম ফিলআপ সংক্রান্ত জটিলতার অভিযোগ। ‘আমরা পদাতিক’-এর অন্যতম সংগঠক মহাশ্বেতা মুখোপাধ্যায় জানান, শহরের বিভিন্ন যৌনপল্লিতে বহু যৌনকর্মী ভয় ও তথ্যের অভাবে ফর্ম পূরণ করতে দ্বিধায় পড়ছেন। অভিযোগ প্রকাশ্যে আসতেই কমিশন জানায়, জেলার ডিইও ও ইআরও-রা সরাসরি যোগাযোগ করে বিশেষ আধিকারিকদের মাঠে নামাবেন।

শনিবার সিইও দফতরে গিয়ে মহাশ্বেতা মুখোপাধ্যায় ও সোনাগাছির এক যৌনকর্মী লিখিতভাবে জানান, শেঠবাগান, রামবাগান, জোড়াবাগান, খিদিরপুর, কালিঘাট ও বউবাজারের যৌনপল্লিগুলিতে ফর্ম পূরণ নিয়ে নানা অসুবিধার মুখোমুখি হচ্ছেন তাঁরা। প্রতিটি এলাকার বিধানসভা কেন্দ্র ও পার্ট নম্বর উল্লেখ করে ২ ডিসেম্বর বিশেষ ক্যাম্পের আয়োজনের অনুরোধ জানানো হয়। জবাবে সিইও দফতর জানায়, ২ ও ৩ ডিসেম্বর বিশেষ আধিকারিকদের ওই সব এলাকায় পাঠানো হবে, যাতে কোনও যৌনকর্মী ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় বাদ না পড়েন। মহাশ্বেতা মুখোপাধ্যায় জানান, বহু যৌনকর্মী ভয়ের কারণে এলাকা ছেড়ে যেতে বাধ্য হচ্ছিলেন। কমিশনের এই উদ্যোগ তাঁদের আবার ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে তিনি আশা করছেন।

আরও পড়ুন- পুরসভার হাজিরায় আসছে ডিজিটাল যুগ! জিও-ট্যাগিংয়ে নথিভুক্ত হবে উপস্থিতি

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

Related articles

ঘরের মাঠেই বিদেশ সফর! এশিয়ান গেমসের আগে প্রস্তুতি সিরিজ ভারতের

দেশের মাটিতেই এবার বিদেশ সফর করবে ভারতীয় দল(India)। আগামী সেপ্টেম্বর মাসে আফগানিস্তানের(Afghanistan ) টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে দিল্লিতে।...

তীব্র দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গ, ঝড়বৃষ্টি উত্তরে

জুন মাসের শুরু থেকেই ঊর্ধ্বমুখী উষ্ণতা দক্ষিণবঙ্গবাসীর জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মাসের দ্বিতীয় দিনেও তীব্র গরমে হাঁসফাঁস...

আমেরিকায় পরিবারের ৬ জনকে গুলি করে আত্মঘাতী হত্যাকারী

আমেরিকায় (America) ফের এলোপাথাড়ি গুলিতে নিহত হয়েছেন একই পরিবারের ৬ জন সদস্য। আত্মহত্যা করেছেন হামলাকারী নিজেও। আমেরিকার আইওয়ার...

তারকেশ্বর মন্দির পরিদর্শনের করে আজ বিকেলে দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর 

সল্টলেকে বিজেপির দফতরে 'জনতার দরবার' কর্মসূচিতে মানুষের অভাব অভিযোগের কথা শোনার পর সোমবার দুপুরে হুগলির তারকেশ্বর মন্দিরে যাবেন...