Saturday, June 6, 2026

২০২৭ বিশ্বকাপে খেলবেন ‘রো-কো’ জুটি? শর্ত-সমর্থনে লুকিয়ে আছে উত্তর

Date:

Share post:

টি২০, টেস্ট থেকে অবসর নিয়েছেন। বর্তমানে বিরাট কোহলির(Virat Kohli) আন্তর্জাতিক কেরিয়ার শুধুমাত্র ওডিআই ক্রিকেটেই সীমাবদ্ধ। কিন্তু  ২০২৭ সালের একদিনের বিশ্বকাপে কি খেলতে দেখা যাবে কিং কোহলিকে(Virat Kohli)? এক কথায় উত্তর দেওয়া কঠিন কারণ এরসঙ্গে আশা-আশঙ্কা-শর্ত-সমর্থন  এই শব্দগুলোতে জড়িয়ে আছে উত্তর।

গৌতম গম্ভীর ভারতীয় দলের  কোচ হওয়ার পর থেকেই তারুণ্য নীতিতে আরও জোর দেওয়া হয়েছে। ফলে একাধিক ফর্ম্যাটে ব্রাত্য হয়ে পড়েছেন বিরাট-রোহিতরা(Virat Kohli Rohit Sharma)। ভারতীয় দলে রোহিত-বিরাটের জন্য যে সমর্থনের পাল্লা ভারী সেটা বলা যাবে না। বোর্ড(BCCI) আবার দুই মহারথীকে শর্ত সাপেক্ষে সমর্থন জানাতে পারে। কিন্তু সেই শর্ত কি মানতে রাজি হবেন? তাঁরা সব মিলিয়ে জটিল সমীকরণে এখন বিরাটদের বিশ্বকাপ ভাগ্য।

সূত্রের খবর, প্রথমত গম্ভীর-আগারকরের যে খুব বেশি সমর্থন আছে তা বলা যাবে না। এই বার পড়ে রইল বোর্ডের সমর্থন। সেখানেও আছে শর্ত। বোর্ডের দাবি ঘরোয়া ক্রিকেট খেলতে হবে তাদের। মূলত বিজয় হাজারে ট্রফি। বর্তমানে একদিনের ম্যাচ খুব কম হয়। ঘরোয়া ক্রিকেট খেললে তারা যেমন ম্যাচের মধ্যে থাকবেন তেমনই তরুণ প্রজন্ম আরও উতসাহিত হবেন।

কিন্তু কোহলিরা সানন্দে এই প্রস্তাব মানবেন এটা বলা কঠিন। কারণ তারা কেরিয়ারের শেষ প্রান্তে এসেছেন। ফলে তরুণদের মতো ঘরোয়া ক্রিকেট খেলে প্রমাণ করার নেই , তাদের পাল্টা যু্ক্তির মধ্যে থাকতে পারে বয়সের কথাও। কারণ তাদের পর্যাপ্ত বিশ্রাম নিয়ে খেলতে হবে।

রাঁচিতে ম্যাচের পর কোহলিও বলেন, “আমার বয়স এখন ৩৭। রিকভারির জন্য পর্যাপ্ত সময় প্রয়োজন। ৩০০ টা একদিনের ম্যাচ খেলেছি। যদি আপনি খেলাটার সঙ্গে যুক্ত থাকেন, অনুশীলনে আপনি ভালো শট মারতে পারেন এবং এক ঘণ্টা বা দু’ঘণ্টা ব্যাট করতে পারেন, তাহলে বুঝবেন আপনি ঠিক জায়গাতেই আছেন। খারাপ ফর্মে থাকলে আপনি আরও সময় নেটে কাটানোর চেষ্টা করবেন। এ ছাড়া মানসিক ভাবে প্রস্তুত থাকাটাও দরকার। সবচেয়ে বড় কথা খেলাটা উপভোগ করা”

Related articles

অন্নপূর্ণা যোজনায় তোলাবাজির অভিযোগ! বিজেপি কর্মীর নিশানায় দলেরই বিধায়ক

ক্ষমতায় আসার একমাসের মধ্যেই বীরভূমে তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার গেরুয়া শিবির। এবার খোদ রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’য়...

ভাঙার পথে কলকাতা পুরসভা? মেয়রের ইস্তফার পরেই শোকজ নবান্নর

কলকাতা পুরসভা ভেঙে দেওয়ার পথে এগোচ্ছে রাজ্য সরকার। মেয়রের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই পুরসভাকে কারণ দর্শানোর নোটিশ পাঠাল...

চোখ বন্ধ করে থাকতে পারব না: মমতার পাশে থেকেই বার্তা কুণালের

তৃণমূলের টিকিটে ও প্রতীকে জেতার পরে যে বিধায়করা বিশ্বাসঘাতকতার জায়গায় গিয়েছেন, তাঁদের বারবার ভুল ধরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র...

জোর করে বাংলাদেশে লোক ঢোকানোর চেষ্টা!ভারতের পরিকল্পনা আটকালো প্রতিবেশী রাষ্ট্র

বাংলা-ত্রিপুরা-অসম থেকে প্রতিদিন জোর করে লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে বাংলাদেশে? এবার নয়াদিল্লির পরিকল্পনা আটকে দিল বিজিবি! গত ৪...