Wednesday, June 3, 2026

রাজ্যের নতুন লোকায়ুক্ত নিযুক্ত হলেন রবীন্দ্রনাথ সামন্ত, ফের দায়িত্বে জ্যোতির্ময়-মধুমতী

Date:

Share post:

রাজ্যের নতুন লোকায়ুক্ত হিসাবে নিযুক্ত হলেন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) অবসরপ্রাপ্ত বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত (Rabindranath Samanta)। তিনি প্রাক্তন লোকায়ুক্ত (Lokayukta) অসীম রায়ের স্থলাভিষিক্ত হলেন। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পৌরহিত্যে অনুষ্ঠিত নির্বাচক মণ্ডলীর বৈঠকে তাঁর নাম চূড়ান্ত করা হয়। বৈঠকে ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Shobhanden Chatterjee)। তবে আগাম ঘোষণা অনুযায়ী, বৈঠকে যোগ দেননি নির্বাচক মণ্ডলীর আরেক সদস্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চেয়ারম্যান হিসেবে কাজ চালিয়ে যাবেন অবসরপ্রাপ্ত বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য।

রবীন্দ্রনাথ সামন্ত বর্তমানে রাজ্যের রিয়াল এস্টেট রেগুলেটরি অথরিটি (রেরা) ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে কর্মরত। নতুন দায়িত্ব পাওয়ায় প্রশাসনিক মহলে তাঁকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এ ছাড়া রাজ্যের মানবাধিকার কমিশনের দুই সদস্য হিসেবেও ফের দায়িত্ব পেলেন অবসরপ্রাপ্ত বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য ও মধুমতী মিত্র। নবান্ন সূত্রে খবর, তাঁদের কাজের অভিজ্ঞতা ও পূর্ববর্তী দায়িত্বপালনের দক্ষতাকে বিবেচনায় রেখেই পুনর্বহাল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও খবরবকেয়ার দাবি জানাতেই ‘জমিদার’ বিজেপি! সাত বছরের হিসাব তুলে প্রশ্ন অভিষেকের

নতুন লোকায়ুক্ত (Lokayukta) নিয়োগের মাধ্যমে রাজ্যে স্বচ্ছতা ও প্রশাসনিক অবস্থান আরও শক্তিশালী হবে বলেই মনে করছে প্রশাসনিক মহল।

Related articles

BSF-কে আরও প্রায় ৩২ একর জমি হস্তান্তর! অনুমোদন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

ভারত-বাংলাদেশ (India- Bangladesh Border Security) সীমান্তে নজরদারি ও পরিকাঠামো আরও শক্তিশালী করতে সীমান্ত রক্ষী বাহিনীকে আরও প্রায় ৩২...

২০ জুনই পশ্চিমবঙ্গ দিবস: জানালেন দিলীপ, বছরভর শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকী পালন

২০ জুন সরকারিভাবে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’। সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। বুধবার নবান্নে বৈঠকের পরে এই কথা জানালেন...

দক্ষিণবঙ্গের আজও হাঁসফাঁস করা গরম, বর্ষার কী আপডেট

বুধবার দক্ষিণবঙ্গ জুড়ে ঊর্ধ্বমুখী উষ্ণতা (South Bengal Weather)। কলকাতাসহ পার্শ্ববর্তী জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়ায় রীতিমতো নাজেহাল হতে হচ্ছে অফিসযাত্রী...

অধীর বললেন, ইতিহাসের পুনরাবৃত্তি, বেসুরোদের কোন স্বীকৃতি দিচ্ছেন জ্ঞানেশ কুমার!

১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালে সেই তৃণমূল ভেঙে তৈরি হচ্ছে কোন দল? সেটাই...