Wednesday, June 3, 2026

বাংলার গৌরবোজ্জ্বল ‘উন্নয়নের পাঁচালি’ গাইলেন ইমন, প্রশংসা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

২০২৬ সালেই বাংলায় বিধানসভা ভোট। তোড়জোড় প্রায় শুরু হয়ে গিয়েছে। এদিকে রাজ্যে চলছে এসআইআর। এর মধ্যে ১৫ বছরের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে বাংলার গৌরবোজ্জ্বল ১৫ বছরের খতিয়ান ‘উন্নয়নের পাঁচালি’ প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী(Imon Chakraborty)।

মুখ্যমন্ত্রী বলেন, “মা-বোনেরা পাঁচালি গাইতেন। আগের দিনের গৌরবকে আমরা তুলে এনেছি। বাংলার মনীষীদের ছোঁয়া তাতে থাকছে। ইমন এই গান গেয়েছে।’’ পাঁচালি গাইলেন ইমন (Imon Chakraborty )। তাঁর প্রশংসায় পঞ্চমুখ মুখ্যমন্ত্রী। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা তাঁকে উত্তরীয় পরিয়ে দিলেন।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা ছ’টা ভাষায় এই রিপোর্ট কার্ড প্রকাশ করছি। আজ আনুষ্ঠানিক ভাবে এই রিপোর্ট কার্ড আমরা উদ্বোধন করলাম।” মুখ্যমন্ত্রীর আরও সংযোজন,”বাংলার মানুষ সরকারকে কাজ করার সুযোগ দিয়েছে। ১৪ বছর ৬ মাস ধরে কাজ করেছি। এটা আমাদের দায়িত্ব আমরা কী কাজ করেছি, সেটা মানুষের সামনে তুলে ধরার।”

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল, হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...