Wednesday, June 3, 2026

রাজ্যে ফের পারদ পতন! বুধে নিম্নমুখী তাপমাত্রা 

Date:

Share post:

পশ্চিমী ঝঞ্ঝা আর ঘূর্ণিঝড় শীতের ইনিংসের সাময়িক বাধা দিলেও হাওয়া অফিসের (Weather Department) পূর্বাভাস মতোই বুধবার থেকে তাপমাত্রার পারদ নিম্নমুখী। চলতি সপ্তাহের শেষে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি পর্যন্ত নামতে পারে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। দক্ষিণবঙ্গে আজ থেকেই ১-২ ডিগ্রি করে তাপমাত্রা কমতে শুরু করবে। পরিষ্কার আকাশে আপাতত কয়েকদিন জমিয়ে শীতের আমেজ উপভোগ করতে পারবেন বঙ্গবাসী।

সকালে শিশির এবং কুয়াশা পরে পরিষ্কার আকাশের। উপকূলের দিকে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা কমে ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। গোটা সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গের সব জেলায় তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত কমতে পারে।মঙ্গলবার ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছিল কলকাতার পারদ। বুধবার সকালে কমে তা ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। উত্তর পশ্চিমের বাতাস বইছে। ফলে শীতের আমেজ বেশ টের পাওয়া যাচ্ছে।

 

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল, হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...