Thursday, April 9, 2026

নোদাখালি জঙ্গলে এক মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে! 

Date:

Share post:

দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালিতে (Nodakhali, North 24 parganas) বাড়ির পাশে জঙ্গল থেকে ৪০ বছর বয়সী এক মহিলার অর্ধনগ্ন দেহে উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার দেহে একাধিক আঘাতের চিহ্ন, প্রাথমিক অনুমান ধর্ষণ করে তাঁকে খুন করা হয়েছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। অভিযোগের আঙ্গুল স্থানীয় বিজেপি নেতার দিকে। তদন্ত শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নোদাখালি থানার (Nodakhali Police Station) অন্তর্গত রানিয়ার বিদিরা অঞ্চলে শনিবার রাতে এক মহিলাকে বাড়ি লাগোয়া জঙ্গলে পড়ে থাকে দেখেন এলাকাবাসী। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহ উদ্ধার করে। মৃতার পরিবারের অভিযোগ বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করা হয়েছে। স্থানীয়রাও আঙ্গুল তুলেছেন গেরুয়া শিবিরের এক নেতার বিরুদ্ধে। পুলিশের তরফে অফিসিয়ালি এই নিয়ে কিছু জানানো না হলেও দুজনকে আটক করা হয়েছে বলে খবর।

 

Related articles

বৃষ্টি দিয়ে শুরু বৃহস্পতির সকাল, দিনভর দুর্যোগের পূর্বাভাস 

লক্ষ্মীবারের সকালে মেঘলা আকাশে রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খবর। গত কয়েকদিন ধরেই রাজ্যে কালবৈশাখীর তাণ্ডব লক্ষ্য করা...

ভোটমুখী বঙ্গে আজ খড়্গপুরে নির্বাচনী পর্যালোচনা বৈঠক করবেন অভিষেক

বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা এবং তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

সংঘর্ষবিরতি লঙ্ঘন ইজরায়েলের, ফের হরমুজ বন্ধ করল ইরান 

পশ্চিম এশিয়ার আকাশে ফের অশান্তির কালো মেঘ। সংঘর্ষবিরতির ২৪ ঘণ্টার মধ্যেই ফের লেবাননে হামলা(Attack on Lebanon)। শক্তিশালী বিস্ফোরণে...

বৃহস্পতির সকাল থেকে অসম-কেরল-পুদুচেরিতে চলছে ভোটগ্রহণ, নজরে তিন রাজ্যের উপনির্বাচনও 

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম (Assam Election) এবং দক্ষিণ ভারতের কেরলের (Kerala Election) পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (Puducherry assembly...