Tuesday, June 9, 2026

স্মৃতির সঙ্গে বিয়ে ভাঙতেই আইনি নোটিসের হুঁশিয়ারি পলাশের! 

Date:

Share post:

এক পক্ষকাল ধরে জল্পনা আলোচনা চলার পর অবশেষে পলাশ মুচ্ছল-স্মৃতি মান্ধানার বিয়ে ভাঙার খবরে সিলমোহর (Palash Muchhal Smriti Mandhana wedding called off) দিলেন দুজনেই। স্মৃতি জানালেন অফিসিয়ালি সোশ্যাল মিডিয়া পোস্ট করে, আর পলাশ বোঝালেন তাঁর কাজকর্মে। আসলে ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহ-অধিনায়ক বিয়ে বাতিলের কথা সমাজ মাধ্যমে জানাতেই পাল্টা হুঁশিয়ারি দিলেন পলাশ। বললেন, তাঁর চরিত্র নিয়ে ভুয়ো খবর, কুৎসা রটানোর ফল ভোগ করতে হবে। আইনি পথে হাঁটার কথাও বলেছেন তিনি। পাশাপাশি ‘মুভ অন’ করার কথাও জানাতে ভোলেননি বলিউড সুরকার।

গত ২৩ নভেম্বর চার হাত এক হওয়ার কথা ছিল। বলিউডের সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা ছিল ক্রিকেটের। কিন্তু বিয়ের দিন দুপুরেই ছন্দপতন। হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা। দ্রুত বিয়ের স্থগিত করে গোটা পরিবার ছুটে যায় হাসপাতালে। এরপর সমাজ মাধ্যমে একের পর এক খবর আস্তে থাকে যেখানে জানা যায় পলাশ আসলে স্মৃতিকে ঠকাচ্ছিলেন। এবার বিশ্বকাপজয়ী ক্রিকেটার বিয়ে বাতিল ঘোষণা করতেই সমাজ মাধ্যমে যাঁরা পলাশের চরিত্র নিয়ে ‘কুৎসা’ রটিয়েছেন তাঁদের বিরুদ্ধে আইনি নোটিশ দেওয়ার হুমকি দিলেন চর্চিত বলিউড সুরকার। অর্থাৎ রাতারাতি হিরো থেকে ভিলেন হয়ে যাওয়া স্মৃতির (Smriti Mandhana) ‘প্রাক্তন প্রেমিক’ এবার নিজের পদক্ষেপেই চলে এলেন লাইম লাইটে। সোশ্যাল মিডিয়ায় মুভ অনের বার্তা দিয়ে ইনস্টাগ্রাম পলাশ জানিয়েছেন, ‘আমি জীবনে এবার এগিয়ে যেতে চাই। ব্যক্তিগত সম্পর্ক থেকে পিছিয়ে আসছি। লোকে যেভাবে আমার জীবনের সবচেয়ে পবিত্র বিষয় নিয়ে ভুয়ো গুজব ছড়িয়েছে, তা আমাকে কষ্ট দিয়েছে। এটা আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। তবু আমি নিজের বিশ্বাসকে বাঁচিয়ে রেখেছি। বিশ্বাস করি, এই সমাজ মিথ্যা, মুচমুচে গল্পগুলো নিয়ে চর্চা করা থামাতে শিখবে। যাঁরা আমার নামে এই ধরনের ভুয়ো খবর ছড়িয়ে আমার চরিত্রহনন করছে, তাঁদের বিরুদ্ধে আমার টিম ব্যবস্থা নেবে।’ যদিও বিয়ে কেন ভাঙলো তা নিয়ে একটি শব্দও খরচ করেননি বলিউড সেলিব্রেটি। স্মৃতি (SM) অবশ্য তাঁর পোস্টে দুই পরিবারের সিদ্ধান্তকে সম্মান জানানোর অনুরোধ করেছেন।

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...