Tuesday, June 9, 2026

ছন্দে ফিরেই ঈশ্বরের দরবারে কোহলি, আবার কবে দেখা যাবে ‘রো-কো’ জুটিকে?

Date:

Share post:

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজ জয়ের পরেই দিনই ঈশ্বর দর্শনে বিরাট কোহলি(Virat Kohli)। রবিবারবিশাখাপত্তনমের  সিংহচলমের শ্রীবরাহ লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরে পুজো দিলেন কিং কোহলি,বিশাখাপত্তনম শহর থেকে প্রায় ১০ মাইল দূরে এই মন্দির। সেখানেই যান কোহলি। এই মন্দিরে ম্যাচের আগে পুজো দিতে  গিয়েছিলেন টিম ইন্ডিয়ার হেডকোচ।  কোহলির মন্দিরে পুজো দেওয়ার ছবি প্রকাশ্যে এসেছে।

বর্তমানে বিরাট কোহলি ও রোহিত শর্মা শুধুমাত্র একদিনের ফর্ম্যাটে খেলছেন। ফলে চলতি বছরে আর টিম ইন্ডিয়ার জার্সিতে দেখা যাবে না দুই মহারথীকে।

আগামী জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ রয়েছে। আগামী ১১ জানুয়ারি কিউয়িদের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে মুখোমুখি হবে বরোদায়। সেই ম্যাচে আবার দেশের জার্সি গায়ে মাঠে নামবেন রোহিত এবং কোহলি।ফলে রো-কো জুটি আবার মাঠে নামবে ৩৫ দিন পর।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে সেরা হয়েছেন বিরাট কোহলি।  তৃতীয় একদিনের ম্যাচে রোহিত শর্মার রেকর্ড ভেঙেছেন কোহলি। চলতি বছর ১৩ ইনিংসে ৬৫ গড়ে ৬৫১ রান করেছেন। যা একই ক্যালেন্ডার বছরে সর্বাধিক রানের নজির। ১৪ ইনিংসে ৬৫০ রান করে করেছেন রোহিত।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...