Monday, June 8, 2026

লক্ষ্য ২০২৭ বিশ্বকাপ, ফিটনেস বজায় রাখতে কেকও খেলেন না রোহিত

Date:

Share post:

বর্তমান ক্রিকেটে ফিটনেসই শেষ কথা। কঠোর ফিটনেস বজায় রাখতে হয় ক্রিকেটারদের। কিন্তু রোহিত শর্মাকে(Rohit Sharma) বরাবরই হেল্দি দেখতে অভ্যস্ত সমর্থকরা। বিশেষ করে চর্চায় থাকে তাঁর ভুঁড়ি। এই কারণে ফিটনেস নিয়েও কটাক্ষের মুখে পড়তে হয়েছিল তাঁকে। এ বার তিনি নিজের ওজন কমিয়েছেন যাতে কটাক্ষের মুখে পড়তে না হয়। টি২০, টেস্ট থেকে অবসর নেওয়ার পরও  আরও সতর্ক হয়েছেন রোহিত।

বিশাখাপত্তনমে তৃতীয় একদিনের ম্যাচে জয়ের পর  হোটেলে টিম কেক কেটে সেলিব্রেট করে। একটি ভিডিওতে দেখা গিয়েছেন, ম্যাচের সেরা হওয়া যশস্বী জয়সওয়াল কেক কাটছেন। এর পর তিনি বিরাট কোহলিকে কেক খাইয়ে দেন। এর পর যশস্বী রোহিতকে কেক খাওয়ার প্রস্তাব দেন। কিন্তু রোহিত সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে বলেন, ‘খাব না, ফের মোটা হয়ে যাব।’  এই ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি।

ভারতীয় দলের প্রাক্তন সহকারী কোচ অভিষেক নায়ার যিনি রোহিতের(Rohit Sharma) ওজন কমাতে সাহায্য করেছিলেন তিনি জানান, রোহিত একবার তাঁর এক ছবিতে বেরিয়ে থাকা পেট দেখে অস্বস্তিতে পড়েছিলেন। এর পরই ওজন কমানোর সিদ্ধান্ত নেন। ২০২৭ সাল পর্যন্ত সেটা ধরে রাখতে হবে তাঁকে। কারণ তাঁর লক্ষ্য ২০২৭ সালের বিশ্বকাপ খেলাই লক্ষ্য হিটম্যানের।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...