Thursday, June 11, 2026

বঙ্কিমচন্দ্রকে ‘বঙ্কিমদা’ সম্মোধন! নাক খত দেওয়ার দাবি মমতার

Date:

Share post:

সংসদে লজ্জাজনক উক্তি খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ঋষি বঙ্কিমকে ‘বঙ্কিমদা’ সম্মোধনে ভুল ধরিয়ে দেওয়ার পরও ক্ষমা চাননি নরেন্দ্র মোদি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের (Bankimchandra Chattopadhyay) এই অপমানে নাক খত দাবি করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। মঙ্গলবার কোচবিহারে (Coochbihar) দলীয় মঞ্চ থেকে নাম না করে মমতা দাবি করেন, নাক খত দিলেও জনগন তাঁকে ক্ষমা করবেন না।

সংসদে তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy) নরেন্দ্র মোদির (Narendra Modi) অসম্মানজনক সম্মোধন ধরিয়ে দেওয়ার পরেও এতটুকু লজ্জিত হতে দেখা যায়নি বাংলা-বিরোধী বিজেপির একজন নেতাকেও। সেই প্রসঙ্গই কোচবিহারের দলীয় সভা মঞ্চ থেকে টেনে আনেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাবি জানান, কাল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন বঙ্কিমদা। যেন মনে হচ্ছে হরিদা আর শ্যামদা। বঙ্কিমচন্দ্র (Bankim Chandra Cattopadhyay) যিনি জাতীয় গীত (National Song) রচনা করেছিলেন তাঁকে এই টুকু সম্মান দিলেন না। আপনাদের তো নাকখত দেওয়া উচিত জনগনের কাছে। তাতেও ক্ষমা হবে না।

বাস্তবে এটা যে বাংলার সংস্কৃতিকে অপমান, এদিন মঞ্চ থেকে তাও স্পষ্ট করে দেন মমতা। তিনি প্রশ্ন তোলেন, আপনারা অসম্মান করেছেন দেশের ইতিহাসকে, সংস্কৃতিকে, আন্দোলনকে। স্বাধীনতা আন্দোলন করেছিল কারা? বাংলায়। ৯০ শতাংশ লোক বাংলায় জেলে ছিল, ফাঁসির কাঠে গিয়েছিল, শহীদ হয়েছিল। আর ছিল কিছু পঞ্জাবী। কোথায় ছিলেন আপনারা?

আরও পড়ুন : বিজেপির সংস্কৃতি মন্ত্রীর মুখে বঙ্কিমের ভুল নাম! সংসদে একের পর এক তোপ তৃণমূলের

এই প্রসঙ্গেই শুধুমাত্র বঙ্কিমচন্দ্র নয়, রাজা রামমোহন রায়, ক্ষুদিরাম বসুর অপমানের প্রসঙ্গও টেনে আনেন তৃণমূল নেত্রী। তিনি মনে করিয়ে দেন, রাজা রামমোহন রায়কে বলে দিলেন তিনি না কি দেশপ্রেমিক নন। ক্ষুদিরামকে বলে দিলেন সন্ত্রাসবাদী। বিদ্যাসাগরের মূর্তি ভাঙলেন।

Related articles

সই জাল মামলায় স্বস্তি পাবেন কি অভিষেক, আজ নজর হাইকোর্টে 

বিধানসভায় বিধায়কদের সই জাল মামলায় সিআইডির (CID) অতিসক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেক...

আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ 

মহানগরীর হকারদের জন্য আপাতত কয়েকদিনের স্বস্তি।আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদের (Hawker Eviction) উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল...

মেসিকাণ্ডে সাময়িক স্বস্তি অরূপের! ‘প্রভাবশালী’ তত্ত্বে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি শতদ্রুর 

‘মেসিকাণ্ডে’ সাময়িক স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে...

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...