Saturday, June 13, 2026

টি২০ সিরিজ শুরুর আগেই জগন্নাথ ধামে গম্ভীর, সঙ্গে ছিলেন কারা?

Date:

Share post:

বরাবরই তিনি  ভক্তিবাদী, ঈশ্বরের প্রতি অগাধ আস্থা। কলকাতায় এলেই যান কালীঘাট মন্দিরে। গুয়াহাটি গেলে কামাখ্যা দর্শন করেন। এবার কটকে প্রথম টি২০ ম্যাচের আগে জগন্নাথ ধামে গেলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। মঙ্গলবার থেকে কটকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজ। তার আগে পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিলেন গম্ভীর।।ভারতীয় দলের সাফল্যের জন্য বিশেষ পুজোও দেওয়া হয় মন্দিরে।

হেড কোচ গৌতম গম্ভীরর (Gautam Gambhir)সঙ্গে ছিলেন তিলক বর্মা, ওয়াশিংটন সুন্দররা। ভারত অধিনায়ক সূর্যকুমার মন্দিরে ঢোকার সময় ‘জয় জগন্নাথ’ ধ্বনি দেন। সূর্যের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী দেবিশা শেট্টিও।  সিংহ দুয়ার দিয়ে মন্দিরে প্রবেশ করেন ভারতীয় দলের তারকারা। মন্দিরে যাতে কোনও বিশৃঙ্খলা না ছড়ায় তার জন্য সতর্ক ছিল পুলিশ প্রশাসন।

ভারতীয় দলের নিরাপত্তার দায়িত্বে থাকা পুরীর পুলিশ প্রধান প্রতীক সিং বলেন, “আমরা ভারতীয় দলের জন্য বিশেষ ব্যবস্থাপনা করেছিলাম। কোনও সমস্যা হয়নি। তাঁরা নির্বিঘ্নেই ঈশ্বরদর্শন করেছেন।” হিন্দুদের চার ধামের মধ্যে এক ধাম পুরী। সমুদ্র তীরের  এই শহর খুবই পবিত্র।

Related articles

এবার কি হাতছাড়া প্রতীক ‘জোড়া ফুল’! ‘তৃণমূল কংগ্রেস’ নাম কাদের? স্পষ্ট নির্দেশ আছে আইনে

দলে ফাটল। বিদ্রোহীদের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। এই পরিস্থিতিতে "আমরাই আসল তৃণমূল" বলে দাবি করে বহিষ্কৃত বিধায়ক বিধায়ক...

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...