রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী ১৪ ডিসেম্বর রবিবার ফের বন্ধ হতে চলেছে দ্বিতীয় হুগলী সেতুতে যান চলাচল। গত কয়েক সপ্তাহ ধরে দফায় দফায় আংশিক সময়ের জন্য বিদ্যাসাগর সেতুতে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। ১৯৯২ সালে তৈরি ব্রিজের ১৯ টি ঝুলন্ত কেবল (Cable) পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে হুগলি রিভার ব্রিজ কমিশন। সেইমতো আগামী রবিবার সকাল ছয়টা থেকে দুপুর দুটো পর্যন্ত ব্রিজ দিয়ে কোন ধরনের যানবাহন চলাচল করবে না বলে জানিয়ে দিল কলকাতা পুলিশ (Kolkata Police)।

শনি-রবিতে গাড়ির চাপ কম থাকায় সাধারণত রাস্তা বা ব্রিজ সংস্কারের জন্য এই দিনগুলোকে বেছে নেওয়া হয়। কলকাতা হাওড়ার গুরুত্বপূর্ণ সংযোগকারী রাস্তার মধ্যে বিদ্যাসাগর সেতু অন্যতম। কলকাতা ট্রাফিক পুলিশের (Kolkata Traffic Police) তরফে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, সেতুতে কাজ চলার জন্য রবিবার প্রস্তাবিত সময়ে হাওড়া ব্রিজ ও নিবেদিতা সেতু দিয়ে গাড়ি চলাচল করতে পারবে। HRBC কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের ৩১ মে-র মধ্যে ব্রিজের রক্ষণাবেক্ষণের কাজ শেষ হয়ে যাবে। ফলে শুধু এ বছরের শেষে নয় আগামী বছরের প্রায় মাঝে মাঝে পর্যন্তও উইকেন্ডে দফায় দফায় দ্বিতীয় হুগলী সেতু বন্ধ রেখে কেবল (Cable) পরিবর্তন চলবে।
–

–

–

–

–

–
–
–
