Wednesday, May 6, 2026

সোনালির স্বাস্থ্যের খোঁজ সুপ্রিম কোর্টের: স্বামীকে ফেরানো নিয়ে রায় নতুন বছরে

Date:

Share post:

বাংলাদেশ থেকে সদ্য দেশে, নিজের বাড়িতে ফেরা সোনালি খাতুনের স্বাস্থ্যের খোঁজ নিল দেশের শীর্ষ আদালত। সেই সঙ্গে তাঁর স্বামীসহ যে প্রতিবেশী ও তাঁর দুই নাবালক সন্তানকে এখনও বাংলাদেশে থাকতে হচ্ছে, তাঁদের নাগরিকত্বের (citizenship) যাবতীয় নথি তলব করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মামলার পরবর্তী শুনানি নতুন বছরে, ৬ জানুয়ারি। শুক্রবারের এই শুনানির পরে বাংলা বিরোধী জমিদারদের বিরুদ্ধে লড়াই করে বাংলার পরিযায়ী শ্রমিকদের (migrant labour) বাংলাদেশ (Bangladesh) থেকে দেশে ফেরাতে শপথ বাংলার শাসকদল তৃণমূলের।

শুক্রবারের শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত (CJI Surya Kant) প্রথমেই খোঁজ নেন অন্তঃসত্ত্বা সোনালি খাতুনের। তাঁর সুস্থতার জন্য যাবতীয় খরচের ভার রাজ্য ও কেন্দ্রের সরকারকে গ্রহণ করার নির্দেশ দেন। ইতিমধ্যেই সোনালিকে (Sunali Khatun) হাসপাতালে চিকিৎসা করানো থেকে তাঁকে বাড়িতে নিয়ে গিয়ে সব দেখভালে দায়িত্ব বাংলার শাসকদল নিয়েছে। রাজ্যের আইনজীবী প্রধান বিচারপতির প্রশ্নের উত্তরে বিস্তারিত জানান।

এরপরই সোনালি ও তাঁর পরিবারের পক্ষে আইনজীবী সঞ্জয় হেগড়ে সোনালির স্বামী ও প্রতিবেশী সুইটি বিবি ও তাঁর দুই নাবালক সন্তানকে দেশে ফেরানোর প্রসঙ্গ তোলেন। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কেন্দ্র ও রাজ্য উভয়ের কাছে বাংলাদেশে (Bangladesh) পুশ ব্যাক (push back) করে দেওয়া বাকিদের নথি তলব করে। মামলার পরবর্তী শুনানি, ৬ জানুয়ারিতে তা পেশ করতে হবে। রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের সওয়ালে প্রধান বিচারপতি সলিসিটর জেনারেলকে জানান, মানবিকতার খাতিরে কাউকে ফিরিয়ে আনা যেতেই পারে।

আরও পড়ুন : বুধেই ভাগ্য নির্ধারণ! বাংলাদেশে বসে ফেরার অপেক্ষায় অন্তঃসত্ত্বা সোনালি

শীর্ষ আদালতে শুক্রবারের শুনানির পরে মামলা ইতিবাচক পথে যাওয়ার ইঙ্গিত শাসকদল তৃণমূল কংগ্রেসের। সাংসদ সামিরুল ইসলাম (Samirul Islam) দাবি করেন, মামলাকারীর পক্ষের আইনজীবীর কাছে শীর্ষ আদালত নথি তলব করেছে। সেই মতো নথি যাচাই করার জন্য কেন্দ্রের সরকারকে নির্দেশও দিয়েছে। বাংলা বিরোধী জমিদারদের বিরুদ্ধে বাংলাভাষী সকল পরিযায়ী শ্রমিকদের জন্য এই লড়াই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জারি থাকবে।

Related articles

সরকার বদলে সুমনের ডিগবাজি “আমি তৃণমূলপন্থী নই”, ‘এবার উনি বিজেপি হবেন’, তোপ তসলিমার

বাংলার শাসন ক্ষমতার পরিবর্তন হতেই ভোলবদল কবীর সুমনের (Kabir Suman)। দীর্ঘ সময় ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ থাকা...

নাম জড়াল ডোপিং বিতর্কে, প্রত্যাবর্তনের আগে নির্বাসিত হবেন ভিনেশ?

বিতর্ক যে পিছু ছাড়ছে না ভিনেশ ফোগাটের(Vinesh Phogat)। প্রত্য়াবর্তনের আগেই নিষেধাজ্ঞার কবলে পড়তে পারেন মহিলা এই কুস্তিগীর। ডোপিং...

দেশজুড়ে দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘট SBI-এর! পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা

১৬ দফা দাবিতে আগামী ২৫ ও ২৬ মে দেশজুড়ে ধর্মঘটের ডাক দিলেন স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI)-র কর্মীরা।...

বাংলায় পালাবদলে আইপ্যাকে আস্থা হারাচ্ছে বাকি রাজ্য! বড় সিদ্ধান্ত অখিলেশের 

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের (TMC) পরাজয়ের পর জোড়া ফুলের ভোটকুশলী সংস্থা আইপ্যাকের (IPAC) বিশ্বাসযোগ্যতা কমছে। তামিললাড়ুতেও ভরাডুবি...