Wednesday, May 6, 2026

টেকনো ইন্ডিয়া গ্রুপের উদ্যোগে শুরু অলিম্পিকা নাইট, অতিথি প্রণয়

Date:

Share post:

টেকনো ইন্ডিয়া গ্রুপের(Techno India Group) উদ্যোগে শুরু হল পঞ্চম সংস্করণে অলিম্পিকা নাইট।  এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা প্রণয় এইচএস(Prannoy H.S) এবং প্রফেসর মানসী রায় চৌধুরী। সেক্টর ৫ এ টেকনো ইন্ডিয়া ক্যাম্পাসে শুরু হল এই প্রতিযোগিতা।

অলিম্পিকা নাইটে অংশ নিয়েছেন ৩০০৫ জন প্রতিযোগিত। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক স্কুল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।   প্রথমে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন প্রণয় , প্রফেসর মানসী রায় চৌধুরী। এরপর অতিথিরা পায়রা উড়ান এবং জাতীয় পতাকা উত্তলন করেন।।এরপর এই স্কুলের বিভিন্ন ক্যাম্পাসের ছাত্র ছাত্রীরা মার্চ ফাস্ট করেন।

খেলাধুলার উন্নয়নে পরিকাঠামোতে জোর দেওয়ার ও মা বাবার সহযোগিতার কথা বলেন প্রণয়(Prannoy H.S)।।এই অনুষ্ঠানে অংশ নিয়ে প্রণয় বলেন,   “আমাদের এখনও অনেক খেলার পরিকাঠামো গড়ে ওঠেনি। সেখানে স্কুল কলেজের ইভেন্টে গুলি গুরুত্বপূর্ণ। বাবা মাকে এগিয়ে আসতে হবে। আমি ভাগ্যবান আমার বাবা মা সাপোর্টিভ ছিল।”

এখনই সঙ্গে প্রণয় বলেন, আমরা সকলেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতাম, যেখানে আমরা অনেক ইভেন্টে অংশগ্রহণ করতে পারতাম। আমার মনে হয় সেই সময়ে আমার কাছে অ্যাথলেটিক্স ছিল সবচেয়ে প্রিয় এবং আমার মনে হয় এখান থেকেই সবকিছু শুরু হয়েছিল। আমি পরবর্তীকালে ব্যাডমিন্টনে চলে আসি, কিন্তু আমার হৃদয় সবসময় অ্যাথলেটিক্স এবং ক্রিকেটে ছিল,  আমি সময় পেতাম  ক্রিকেট এবং অ্যাথলেটিক্স খেলতাম।

অধ্যাপক মানসী রায় চৌধুরী বলেন, “এই নিয়ে অলিম্পিকা নাইট পঞ্চম সংস্করণ হচ্ছে। এই অলিম্পিকা নাইট প্রতিভা বিকাশের মঞ্চ, সেই সঙ্গে স্পোর্টসম্যান স্পিরিটও গড়ে তুলতে সাহায্য করে। খেলার মাধ্যমে মানসিক বিকাশও গড়ে উঠে একজন শিক্ষার্থীর। আমরা অত্যন্ত গর্বিত যে এইচএস প্রণয় এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন।”

Related articles

পুলিশের ‘ঘর ওয়াপসি’: ওয়েলফেয়ার কমিটি ভেঙে মূল দায়িত্বে ফেরার নির্দেশ ভবানী ভবনের 

রাজ্য পুলিশের অন্দরে প্রশাসনিক সংস্কারের বড়সড় পদক্ষেপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গঠিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্যদের এ বার...

ধর্ম-সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুণ্ডাদমন: বার্তা বিদায়ী বিরোধী দলনেতার

২০২৬ বিধানসভা নির্বাচন বিজেপির পক্ষে যাওয়ার পর থেকে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা শুরু হয়েছে তার সঙ্গে...

আক্রান্তদের পাশে দাঁড়ান: কালীঘাটের বৈঠকে তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দলনেত্রীর

”আক্রান্তদের পাশে দাঁড়ান”-বুধবার কালীঘাটে জয়ী বিধায়ক ও দলের নেতৃত্বকে নিয়ে বৈঠকে এই নির্দেশ দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

IFA U-13 Football: সোনারপুর ডায়নামিকের বিরুদ্ধে ড্র মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় খেলায় আটকে গেল মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন। আইএফএ (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের...