Monday, April 20, 2026

‘উৎকর্ষ সম্মান’: টলিউডের নেপথ্যের কারিগরদের স্বীকৃতি ফেডারেশনের

Date:

Share post:

চলচ্চিত্র ও টেলিভিশন জগতের নেপথ্যের কারিগরদের সম্মান জানাতে ফেডারেশনের তরফে অনুষ্ঠিত হল ‘উৎকর্ষ সম্মান’। সভাপতি স্বরূপ বিশ্বাসের (Swaroop Biswas) ভাবনায় শুরু হওয়া এই বিশেষ সম্মান প্রদান অনুষ্ঠানটি ১৪ ডিসেম্বর টেকনিশিয়ান স্টুডিয়োতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়চন্দ্র চন্দ্র, অভিজিত ঘোষ, সুজিত কুমার হাজরা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল চট্টোপাধ্যায়, গৌতম ঘোষ-সহ ইন্ডাস্ট্রির বিশিষ্টজনেরা। সম্মিলিতভাবে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।ফেডারেশন সূত্রে জানানো হয়েছে, পরিচালনা বা মেকআপের মতো বিভাগ বিভিন্ন পুরস্কারে স্বীকৃতি পেলেও আর্ট সেটিং, লাইটিং ও সাউন্ড ডিজাইনের মতো গুরুত্বপূর্ণ বিভাগের কর্মীরা দীর্ঘদিন ধরেই আড়ালে থেকে গিয়েছেন। ফেডারেশনের অন্তর্ভুক্ত ২৭টি গিল্ডের বহু টেকনিশিয়ানদের সেই অবদানকে স্বীকৃতি দিতেই এই উদ্যোগ, যা ফেডারেশনের ৫৬ বছরের ইতিহাসে এই প্রথম। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বরূপ বিশ্বাস বলেন, “যাঁদের অক্লান্ত পরিশ্রমে ইন্ডাস্ট্রি এগিয়ে চলেছে, তাঁরা কখনও আলোয় আসেন না। তাঁদের সম্মান জানানোই আমাদের উদ্দেশ্য।”

Related articles

মুর্শিদাবাদে আত্মহত্যার চেষ্টা CRPF জওয়ানের

ভোটের ডিউটি করতে এসে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের আত্মহত্যার চেষ্টা ঘিরে চাঞ্চল্য। সোমবার দুপুরের মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রের শক্তিপুর...

IPL: জয় পেলেও অঙ্ক কঠিন, জানুন নাইটদের প্লে অফের সমীকরণ?

চলতি আইপিএলে প্রথম জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় ৯ নম্বরে কেকেআর(KKR)।...

বিবাহবার্ষিকী উদযাপনের পরেই হাসপাতালে আলিয়া, কাপুর পরিবারে উদ্বেগ না সুখবর!

অস্ট্রিয়ায় বরফের মাঝে চতুর্থ বিবাহবার্ষিকী উদযাপন শেষে ফের চর্চায় রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাট (Alia Bhatt)।...

উধমপুর-রামনগর বাস দুর্ঘটনায় মৃত ১৫,আহত ১৬

সাতসকালে জম্মু ও কাশ্মীরে( Jammu and Kashmir) ভয়াবহ দুর্ঘটনা(Accident)। সোমবার সকাল ১০টা নাগাদ উদমপুর জেলার রামনগর-উধমপুর হাইওয়ের ধারে...