Tuesday, February 17, 2026

বেঙ্গল সুপার লিগের সূচনা, চ্যাম্পিয়নরা খেলবে সরাসরি আইএফএ শিল্ডে

Date:

Share post:

শ্রাচী স্পোর্টসের উদ্যোগে শুরু হল বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। রবিবার বিকেলে মালদহে এই মেগা টুর্নামেন্টের জমকালো উদ্বোধন হল।উদ্বোধনী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত, সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, শ্রাচীর ডিরেক্টর রাহুল টোডি সহ বিশিষ্ট ব্যক্তিরা।

বেঙ্গল সুপার লিগের(Bengal Super League) উদ্বোধনী ম্যাচে নর্থবেঙ্গল ইউনাইটেডকে ৩-১ গোলে হারাল জেএইচআর রয়্যাল সিটি এফসি। জেএইচআরের হয়ে জোড়া গোল করেন রবি হাঁসদা, আর একটি গোল করেন পাওলো মোরাইস। নর্থবেঙ্গলের হয়ে গোলটি আদামা কুলিবালির আত্মঘাতী গোল।

এদিন মাঠে হল সাংস্কৃতিক অনুষ্ঠানও। দর্শকদের আকৃষ্ট করতে বেঙ্গল সুপার লিগে বিশেষ চমক। ম্যাচের ফলাফল যাই হোক না কেন, ম্যাচ শেষে দুই দলের মধ্যে হবে পেনাল্টি শুটআউট৷ যদিও ম্যাচের ফলাফলের সঙ্গে এই শুটআউটের কোনও যোগ থাকবে না, এটি একটি পৃথক প্রতিযোগিতা হবে। পেনাল্টি শুটআউটে জয়ী দলদের জন্য থাকবে বিশেষ পুরষ্কার।

বেঙ্গল সুপার লিগ চ্যাম্পিয়নরা সরাসরি সুযোগ পাবে আগামী মরশুমের আইএফএ শিল্ডে।অতীতে জেলা লিগ ছিল বাংলা ফুটবলের সাপ্লাই লাইন। কিন্তু সেই রমরমা অনেকটাই উধাও। সোনালি দিন ফিরিয়ে আনার স্বপ্ন নিয়েই পথচলা শুরু করল বেঙ্গল সুপার লিগ।সোমবারও থাকছে দুটি ম্যাচ।

spot_img

Related articles

কমিশনের সঙ্গে সমন্বয় রেখেই পদক্ষেপ, চার নির্বাচন আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের রাজ্যের

দীর্ঘ আলোচনার পর নির্বাচন কমিশনের পরামর্শ মেনে পদক্ষেপ করল রাজ্য সরকার। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্ব এবং পূর্ব...

SIR-এর নামে বৈধ ভোটারদের বাদ দেওয়ার চক্রান্ত! পিংলার মিছিলে গর্জে উঠলেন কুণাল

বকেয়া টাকা না দেওয়া থেকে শুরু করে ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষকে হয়রানি! কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে...

পথ নিরাপত্তায় ‘মাস্টারপ্ল্যান’, দুর্ঘটনা রুখতে এবার ‘স্পট ডেভেলপমেন্ট’ কলকাতা পুলিশের

শহরের ট্রাফিক ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং নিয়মাবলী উন্নত করতে জরুরি পদক্ষেপ গ্রহণ করল কলকাতা পুলিশ। মঙ্গলবার বৈঠকে সংশ্লিষ্ট এসিপির...

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সরব মমতা, উদাহরণ টানলেন বাংলাদেশের 

প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে নির্বাচন যে ভাবে মেটে, বাংলায় কেন তার অন্যথা হবে— মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে সেই...