Monday, May 11, 2026

খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের, দেখা যাচ্ছে বাদ যাওয়া নামের তালিকা 

Date:

Share post:

মঙ্গলের সকালে প্রকাশিত হল বঙ্গে এসআইআরের খসড়া ভোটার তালিকা। কমিশনের দুই ওয়েবসাইট https://ceowestbengal.wb.gov.in/SIR এবং https://voters.eci.gov.in/ এ ক্লিক করলে দেখা যাচ্ছে বাদ যাওয়া নামের তালিকা। জেলা ও বিধানসভা দিয়ে সার্চ করলে এই তালিকা দেখা যাবে। এপিক নম্বর, নাম, বয়সের পাশাপাশি কেন নাম বাদ পড়েছে সেই কারণটিও তালিকায় উল্লেখ করা রয়েছে। রয়েছে মৃত, ডুপ্লিকেট, স্থানান্তরিত ভোটারদের নামও। প্রায় ৫৮ লক্ষ নাম বাদ গেছে বলে জানা গেছে।যাঁদের নাম নেই তাদের শুনানির জন্য খুব তাড়াতাড়ি ডাকা হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে।

  • ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২ মৃত ভোটার
  • খোঁজ পাওয়া যায়নি ১২ লক্ষ ২০ হাজার ৩৮ ভোটারের
  • অনুপস্থিত ছিলেন ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬ ভোটার
  • ডুপ্লিকেট নাম থাকায় বাদ পড়েছে ১ লক্ষ ৩৮ হাজার ৩২৮ জনের নাম

 

Related articles

নবান্নের বৈঠকে মনোজ আগরওয়াল! প্রশ্ন উঠতেই মনোজকে মুখ্যসচিব ঘোষণা রাজ্যের

নবান্নের প্রশাসনিক বৈঠকে উপস্থিতিকে কেন্দ্র করে তীব্র বিতর্কের মুখে পড়লেন রাজ্যের নবনিযুক্ত মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। সোমবার নবান্নে...

সোমনাথ মন্দির ভারতের আত্মগৌরবের প্রতীক: পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর

সোমনাথ মন্দির (Somnath Temple) ভারতের আত্মগৌরবের প্রতীক- সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime...

মন্ত্রিসভায় দফতর বণ্টন: একনজরে কাকে কোন দায়িত্ব

নতুন সরকারের (New State Govt.) প্রথম প্রশাসনিক বৈঠক শেষ হতেই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পাঁচ সদস্যের মধ্যে দফতর বণ্টন করে...

অনিয়মের ‘চুলচেরা’ বিচার হবে: নবান্নে প্রথম দিনেই অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু 

নবান্নে দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠকেই মেজাজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার শীর্ষ আমলাদের সঙ্গে...