Saturday, April 4, 2026

জরুরি অবতরণের সময় কারখানার ছাদে ভেঙে পড়ল প্রাইভেট জেট, মৃত ৭

Date:

Share post:

মেক্সিকোয় জরুরি অবতরণ (Mexico Plane Accident) করতে গিয়ে কারখানার ছাদে ভেঙে পড়ল একটি প্রাইভেট জেট। দুর্ঘটনার পরপরই বিমানে আগুন ধরে যায়। ঘটনায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে মেক্সিকোর সংশ্লিষ্ট বিমান নিরাপত্তা ও আইনপ্রয়োগকারী সংস্থা।

সূত্রের খবর, সোমবার একটি প্রাইভেট জেট আকাপুলকো থেকে মেক্সিকো সিটির টলুকা বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল। উড়ানের কিছুক্ষণের মধ্যেই বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে পাইলট তড়িঘড়ি জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। তবে অবতরণের আগেই বিপত্তি ঘটে। আকাপুলকো থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে সান মাতেও আতেনকো শিল্পাঞ্চলের উপর দিয়ে যাওয়ার সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে এক কারখানার ছাদে ভেঙে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, জরুরি অবতরণের সময় কারখানার ছাদে থাকা ধাতব কাঠামোয় প্রথমে আঘাত লাগে বিমানের। তার পরই সেটি ভেঙে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।
বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয় পুলিশ, দমকল বাহিনী এবং উদ্ধারকারী দল। আগুন নেভানোর পাশাপাশি ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকাজ শুরু করা হয়। মেক্সিকো পুলিশ জানিয়েছে, বিমানটিতে আটজন যাত্রী এবং দু’জন ক্রু সদস্য ছিলেন। এখনও পর্যন্ত সাতজনের দেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি ও উদ্ধারকাজ চলছে। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।

ঠিক কী কারণে উড়ানের সময় বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়, তা খতিয়ে দেখা হচ্ছে। বিমানের ব্ল্যাক বক্স উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আরও পড়ুন: কমিশনের তালিকায় জীবিত কাউন্সিলর হলেন মৃত! প্রতিবাদ করলেন শ্মশানে গিয়ে

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...