Saturday, June 13, 2026

আজ থেকে ‘নো ম্যাপিং’ ভোটারদের নোটিশ পাঠানো শুরু কমিশনের

Date:

Share post:

বঙ্গে এসআইআর (Special Intensive Revision) পরবর্তী পূর্ণাঙ্গ খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এবার শুনানির জন্য বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) থেকেই ভোটারদের নোটিশ পাঠাতে শুরু করছেন নির্বাচন কমিশন (election commission of India)। তবে সকলেই এই নোটিশ পাবেন না। রাজ্যে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছে তাতে ২০০২ সালের এসআইআরের সঙ্গে কোনও যোগসূত্র দেখাতে পারেননি প্রায় ৩০ লক্ষ ৫৯ হাজার ২৭৩ জন। কমিশনের তরফে তাঁদের ‘নো ম্যাপিং ভোটার’দের (No Mapping Voter) তালিকায় রাখা হয়েছে এবং আজ থেকেই নোটিশ পাঠানো হবে।

গত ১৬ই ডিসেম্বরে যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছে সেখানে প্রথমে বাদ যাওয়া নামের তালিকা ওয়েবসাইটে আপলোড করে কমিশন। সেখানে মৃত, ডুপ্লিকেট ,স্থানান্তরিত হওয়া এবং খুঁজে না পাওয়া ভোটারদের নাম উল্লেখ করা হয়। এরপর বলা হয় অনেকেই প্রয়োজনীয় নথি দেখাতে পারেননি বা হয়তো ফর্ম না পাওয়ার কারণে তা জমা দিতে পারেননি এরকম নানা সমস্যার মুখোমুখি হয়েছেন। সে ক্ষেত্রে তাঁরা শুনানির মাধ্যমে সুযোগ পাবেন নিজেদের তথ্য জমা করার। কমিশন সূত্রে খবর নো ম্যাপিং ভোটার ছাড়াও প্রায় ১ কোটি ৩৬ লক্ষ ভোটারদের এনুমোরেশন ফর্ম সন্দেহজনক মনে হওয়ায় তাদের তথ্য পুনরায় পরীক্ষা করে দেখবেন বুথ লেভেল অফিসাররা (BLO)। এই যাচাই পর্বের পরও যাঁদের নিয়ে সন্দেহ দূর হবে না তাঁদের শুনানিতে ডাকা হবে। এই পর্বে প্রামাণ্য নথি হিসাবে কমিশন ১৩টি নথির কথা আগেই উল্লেখ করেছে। প্রয়োজনে একাধিক নথি দেখাতে হতে পারে নো ম্যাপিং বা সন্দেহজনক তালিকার ভোটারকে।

আগামী ৭ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। নোটিশ দেওয়ার পর ভোটারদের হাতে এক সপ্তাহ সময় থাকবে। কোথায়, কখন শুনানি হবে, তা নোটিশেই উল্লেখ থাকছে। কোন ভোটার যদি নির্ধারিত তিনি উপস্থিত হতে না পারেন সে ক্ষেত্রে তিনি যথাযথ কারণ দেখাতে পারলে তাকে অতিরিক্ত সময় দেওয়া হতে পারে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ইতিমধ্যেই ৮৫ বছরের বেশি বয়সীদের বাড়িতে শুনানির প্রস্তাবনা ইসিআই (ECI) দফতরে পাঠিয়েছেন। তবে এই নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

 

Related articles

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...