Tuesday, June 23, 2026

লখনউতে ম্যাচ নিয়ে সমালোচনায় প্রাক্তনীরা, শিক্ষা নেওয়ার বার্তা বোর্ড কর্তার

Date:

Share post:

প্রতিকূল আবহওয়ার জন্য লখনউতে বাতিল হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা চতুর্থ টি২০ ম্যাচ(Lucknow T20I )। অতিরিক্ত দূষণ এবং ঘন কুয়াশার জন্য যোগী রাজ্যে ম্যাচ বাতিল করা হয়েছে। প্রশ্নের মুখে বোর্ড কর্তাদের সিদ্ধান্ত।

গোটা উত্তর ভারতের মতোই লখনউতেও বুধবার ছিল প্রবল দূষণ, তার সঙ্গে দোসর কুয়াশাও। সন্ধ্যার পর থেকেই কুয়াশার পারদ বাড়তে থাকে। কিন্তু আম্পায়রার রাত ৯.৩০ পর্যন্ত  অপেক্ষা করেন, পাঁচ বার মাঠ পরিদর্শন করার পর ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেন।

পাণ্ডিয়ার মুখে মাস্ক পড়ে থাকেন। এমনকি কাগজের চাপ ছুঁড়ে দর্শকরা বিরক্তি প্রকাশ করতে থাকেন।যদিও পরিস্থিতি শেষ পর্যন্ত হাতের বাইরে যায়নি। কিন্তু আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন রবিন উথাপ্পা এবং ডেল স্টেইন।

উথাপ্পা ধারাভাষ্য দেওয়ার সময়  বলেন, “আম্পায়ারদের সিদ্ধান্ত আমাকে অবাক করছিল। কারণ রাত বাড়লে কুয়াশার পারদ আরও বাড়ত। আম্পায়াররা কী ভাবছেন সেটা আমরা জানি না। গত ৩০ মিনিটে কী এমন ঘটেনি যা পরের ৩০ মিনিটে হতে পারে, আমি ভাষাহীন।”

ডেল স্টেইন বলেন, “আমার মনে হয় একজন আম্পায়ারকে এনে জিজ্ঞেস করা উচিত হচ্ছেটা কী, ক্রিকেটারদের অকারণে অপেক্ষা করতে হচ্ছে। আমার সামনে দিয়ে কোনও আম্পায়র গেলে তাঁকে জিজ্ঞেস করব।”

যদিও মাঠে থাকা বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্লা( Rajiv Shukla) বলেছেন, “১৫ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি কুয়াশা একটা বড় সমস্যা। আগামী দিনে সূচি তৈরির সময় এটা খেয়াল করতে হবে। ভারতের ভৌগোলিক অবস্থানের কারণে অন্যত্র ম্যাচ সরানোর সুবিধা আমাদের কাছে রয়েছে।”

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...