Saturday, March 14, 2026

বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতায় মোদি, ‘ড্যামেজ কন্ট্রোলে’ দুপুরে সভা তাহেরপুরে!

Date:

Share post:

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের (Assembly Election) কথা মাথায় রেখে বঙ্গে বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতাদের ডেলি প্যাসেঞ্জারি শুরু। বিজেপি নেতা মন্ত্রীরা যেভাবে বাংলাকে বাংলার মনীষীদের অপমান করছেন তাতে পশ্চিমবঙ্গের মানুষের কাছে গেরুয়া দলের চরিত্র স্পষ্ট হয়ে গেছে। তাই আগামী নির্বাচনের কথা মাথায় রেখে ড্যামেজ কন্ট্রোল করতে রাজ্যে আগমন স্বয়ং প্রধানমন্ত্রীর। শনিবার সকাল ১০:৩৩ মিনিটে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে (NSCBI Airport) নামেন দেশের নরেন্দ্র মোদি (Narendra Modi)। এদিন রানাঘাট থেকে তাঁর কর্মসূচি শুরু হওয়ার কথা। প্রশাসনিক সভার পাশাপাশি রাজনৈতিক সভা করবেন মোদি। জাতীয় সড়ক সংক্রান্ত দু’টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। সভা প্রাঙ্গণে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। মতুয়াদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা বিজেপির প্রধান নেতা বাংলাদেশ সীমান্তবর্তী মতুয়াগড়ে নাগরিকত্ব সংক্রান্ত কী বার্তা দেন সেদিকে নজর থাকবে।

একুশের বিধানসভা নির্বাচন হোক বা চব্বিশের লোকসভা, বাংলায় বারবার বহিরাগতদের আগমনেও পশ্চিমবঙ্গের রাজনৈতিক সচেতন মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করেননি। বারো মাস যাঁরা মানুষের পাশে থাকেন না শুধু ভোটের প্রয়োজনে বড় বড় বুলি আওড়ে বেড়ান তাঁদের আসা না আসা ভোটবাক্সে প্রভাব ফেলবে না বলে মনে করছে রাজ্যের শাসক দল।

 

spot_img

Related articles

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...