Sunday, June 21, 2026

We want East Bengal Back: মোদির সভায় কী বাংলাদেশ দখলের ডাক!

Date:

Share post:

প্রতিবেশী বাংলাদেশে অস্থির পরিস্থিতি। রাজনৈতিক নেতা থেকে মৌলবাদী নেতারা বারবার ভারত-বিরোধী ডাক দিচ্ছেন। আক্রান্ত হচ্ছে ভারতের দূতাবাস। তা সত্ত্বেও নীরব ভারতের বিদেশ মন্ত্রক। বৃহস্পতিবারের ঘটনার পর থেকে বাংলাদেশের জন্য একটি শব্দ খরচ করেনি মোদি সরকার। এই পরিস্থিতিতে সীমান্ত জেলা নদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ভার্চুয়াল সভায় (virtual meeting) উঠল উই ওয়ান্ট ইস্টবেঙ্গল ব্যাক (We want East Bengal back) -ডাক। বিজেপি নেতা থেকে কর্মকর্তা কেউ সেই পোস্টার নামালেন না। এমনকি বিজেপির সোশ্যাল মিডিয়া পেজেই সেই ছবি তুলে ধরা হল। এই পরিস্থিতিতে প্রশ্ন, তবে কী ভারতের প্রধানমন্ত্রীর সভা থেকে বাংলাদেশ (Bangladesh) দখলের ডাক দিচ্ছে বিজেপি?

বৃহস্পতিবার রাতে বাংলাদেশে একের পর এক বিদ্বেষের আগুনের পরে ক্রমাগত উস্কানি দিয়ে যাচ্ছেন বিজেপির নেতারা। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে বঙ্গ বিজেপির নেতারা বারবার বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে বাংলার পরিস্থিতির তুলনা টেনে রাজ্যে অশান্তির আগুন ছড়ানোর চেষ্টা চালাচ্ছে। যেখানে রাজ্যের শাসকদল থেকে প্রশাসন বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রের সরকারের পাশে দাঁড়িয়েছে। রাজনৈতিকভাবে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি, বিষয়টি আন্তর্জাতিক হওয়ার কারণে।

আরও পড়ুন : SIR-এ বিপদে পড়া মানুষদের জন্য একটি শব্দ নেই! মোদির বৈঠকে কটাক্ষ তৃণমূলের

সেখানে শনিবার নদিয়ার তাহেরপুরের সভামঞ্চ থেকে ফের বাংলাদেশের কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে। তারই প্রতিফলন নরেন্দ্র মোদির বক্তৃতার সময়ে। দর্শকাসন থেকে তুলে ধরা হল পোস্টার। সেখানে লেখা – আমরা পূর্ব বঙ্গ ফিরে পেতে চাই। বাংলাদেশের অশান্তির পরিস্থিতিতে বাংলার সীমান্তবর্তী জেলা থেকে এই ধরনের বার্তা কতটা উস্কানির কাজ করবে, তা সময়েই বোঝা যাবে। যদিও বিজেপির সোশ্যাল মিডিয়া (social media) পেজে সেই ছবি বড় করে তুলে ধরা, পোস্টারের (poster) প্রতি বিজেপির সমর্থনকেই প্রকাশ করে।

Related articles

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...