Tuesday, June 23, 2026

বিজেপি রাজ্যে পুলিশের করুণ অবস্থা! ফিল্মি কায়দায় পালিয়ে গেল অপরাধী 

Date:

Share post:

মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদের কাছে পুলিশি ব্যর্থতার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, এক তরুণ পুলিশের গাড়ি থেকে নেমে দৌড়ে পালাচ্ছেন। তাঁর পিছনে চারজন পুলিশকর্মী ছুটলেও তাকে ধরা সম্ভব হয়নি। এমনকি তরুণের গতির সঙ্গে পাল্লা দিতে গিয়ে একজন পুলিশকর্মী মুখ থুবড়ে পড়েছেন। যদিও ওই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ।

ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা গেছে, বাকি তিনজন পুলিশও দৌড়ে চেষ্টা করলেও তরুণ অনেক দূরে চলে গেছেন। মধ্যপ্রদেশ পুলিশ এখনও এই ঘটনায় কোনো মন্তব্য করেনি।

নেটিজেনরা ভিডিওটি দেখে পুলিশের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এক জন লিখেছেন, ‘‘চারজন পুলিশও এক জনকে ধরতে পারল না, পলাতকই ফিট।’’, অন্য একজন মন্তব্য করেছেন, ‘‘দৃশ্যটি একেবারে ফিল্মের মতো, গাড়ি থেকে পালিয়ে গেলেন তরুণ।’’

আরও পড়ুন – পরিবারে জঙ্গি-যোগের অভিযোগ: কাশ্মীরে শ্রমিকদের জীবিকা কেড়ে নেওয়ার ফতোয়া

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...